Friday, June 26, 2026

সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছাবার্তায় ‘সংবিধান’ রাজনীতি! প্রধানমন্ত্রীর পোষ্টের পরেই সরব বিরোধীরা

Date:

Share post:

৭৬-তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে নিজের বার্তা পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লেখেন, ‘গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্য আমাদের শিকড়। সংবিধান তা নিশ্চিত করেছে। এই সংবিধান তৈরিতে অবদান রেখেন বহু পুরুষ ও মহিলা। সেই সংবিধান প্রণেতাদের আমার বিনম্র প্রণাম।’ পাশাপাশি সংবিধানের মর্যাদা রক্ষায় দেশের দায়িত্ব সম্পর্কেও বার্তা দেন তিনি। সরাসরি রাজনীতির কথা না বললেও যেভাবে তাঁর বক্তব্যে বারবার সংবিধান প্রসঙ্গ উঠে এসেছে তাকে কার্যত কটাক্ষ করে বর্তমান সরকারকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সাধারণতন্ত্র দিবসেও বাদ গেলো না সংবিধান রাজনীতি।

শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুখে শোনা গেছিল ‘এক দেশ এক নির্বাচন’ নীতি প্রসঙ্গ। তাঁর প্রতি কথায় মোদির বক্তব্যের ছাপ স্পষ্ট। বিরোধীদের মতে যেভাবে সংবিধানের একেকটা আইনকে নিজেদের মতো করে পরিচালনা করছে নিজেদের মতো করে পরিচালনা করছে বিজেপি, ইচ্ছে মত বদলে দিচ্ছে দেশের ইতিহাস – সেই সরকারের মুখে সংবিধানের মর্যাদা রক্ষার কথা শোভা পায় না। এদিন দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি চলে যাওয়ার পর বেশ খানিকটা পথ হেঁটে অনুষ্ঠানমঞ্চের পাশে তৈরি সব গ্যালারির সামনে গিয়ে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন নরেন্দ্র মোদি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সব অনুষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে খুব সহজেই মিশে যান, এদিন অনেকটা সেইরকমের চেষ্টা করতেই দেখা গেল কি ভারতের প্রধানমন্ত্রীকে? প্রশ্নের উত্তর না মিললেও সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...