Saturday, April 4, 2026

প্রয়াত মালায়ালাম ছবির জনপ্রিয় পরিচালক, শফির মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে 

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসের সকালে দুঃসংবাদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মালায়ালাম ছবির পরিচালক রাশেদ এমএইচের। শনিবার মধ্যরাতে কোচির একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি, বয়স হয়েছিল ৫৬ বছর। সকলের কাছে তিনি শফি নামেই পরিচিত ছিলেন। অভিনেতা বিষ্ণু উন্নিকৃষ্ণান তাঁর সোশ্যাল মিডিয়া পেজে এই খবরটি জানিয়েছেন। রাজসেনানের অধীনে সহকারী পরিচালক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন শফি। প্রায় দশকের ফিল্মি ক্যারিয়ারে দশটি ছবি পরিচালনা করেছিলেন তিনি। তাঁর শেষ ছবি আনন্দম পরমানন্দম ২০২২ সালে মুক্তি পেয়েছিল। জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল দিনদশেক আগে। শেষ হলো সব লড়াই।

২০০১ সালে শফি পরিচালিত প্রথম সিনেমা ‘ওয়ান ম্যান শো (One Man Show) সকলের নজর কাড়ে। ব্যতিক্রমী গল্প বলতে ভালবাসতেন তিনি। হার্ট অ্যাটাক নিয়ে ১৬ জানুয়ারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার রাত ১২টা ২৫ মিনিট নাগাদ প্রয়াত হন।পরিচালকের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সাধারণতন্ত্র দিবসের দিন কোচিন সার্ভিস কো-অপারেটিভ ব্যাঙ্ক হলে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো যাবে। বিকেলে শেষকৃত্য সম্পন্ন হবে। মালায়ালাম বিনোদন জগত থেকে অনেক তারকারাই তাঁদের প্রিয় শফি স্যারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...