Friday, June 26, 2026

স্বর্নিম ভারতের থিমে রাজধানীর কর্তব্যপথে শুরু ৭৬-তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ 

Date:

Share post:

১৯৫০ থেকে ২০২৫, দেশের সাধারণতন্ত্র দিবসের (Republic day) ৭৫ বছর পূর্তিতে ‘স্বর্নিম ভারত: বিকাশ অউর ভিরাসত’ থিম নিয়ে দিল্লির কর্তব্যপথে শুরু বর্ণাঢ্য কুচকাওয়াজ। উপস্থিত রয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), উপরাষ্ট্রপতি, প্রতিরক্ষামন্ত্রী-সহ বিশিষ্টরা। ৭৬-তম সাধারণতন্ত্র দিবসের দিল্লিতে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত রয়েছেন।এবছর ৩১টি ট্যাবলোর মধ্যে বাংলার লক্ষ্মীর ভান্ডার ট্যাবলোর দিকে বিশেষ নজর রয়েছে সকলের। নারীশক্তির জয়গান গেয়ে কর্তব্যপথে থাকছে পশ্চিমবঙ্গের এই ট্যাবলো। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদদের শ্রদ্ধা জানিয়ে এদিন কর্তব্য পথে পৌঁছে যান প্রধানমন্ত্রী। আকাশ পথে পুষ্প বৃষ্টি আর জাতীয় সংগীতে শুরু অনুষ্ঠান।

‘সারে জাঁহা সে আচ্ছা’-র সুরে রঙিন কর্তব্যপথ। এই প্রথমবার ভারতের তিন সেনা-স্থল, জল এবং বিমান বাহিনীর একত্রিতভাবে ট্যাবলো রয়েছে অনুষ্ঠানে। দশ হাজারের বেশি অতিথি আমন্ত্রিত। প্রায় ৫ হাজার শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্তের ৩০০ জন শিল্পী নানা ধরনের বাদ্যযন্ত্রের সাহায্য তুলে ধরলেন মাতৃভূমির সুর।এবছর ইন্দোনেশিয়া সেনার ১৫২ জন সদস্যও কুচকাওয়াজে অংশ নিচ্ছে। সেদেশের মিলিটারি অ্যাকাডেমির ১৯০ ব্যান্ডও রয়েছে। সাধারণতন্ত্র দিবসের প্যারেডে এবারের বিশেষ আকর্ষণ ‘প্রলয়’। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের হামলা রুখতে মোতায়েন থাকা এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রথমবার দেখা গেল দিল্লির কর্তব্যপথে। প্রদর্শিত হল ক্ষেপণাস্ত্র ব্রহ্মস ও পিনাক, অগ্নিবান মিসাইল। কর্তব্যপথে চেতক , কপিধ্বজের মাধ্যমে ভারতের শক্তি প্রদর্শনের সাক্ষী গোটা বিশ্ব।

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...