Friday, April 3, 2026

অন্য নামে সিম কার্ড! সইফ-হামলাকারীর খোঁজে শিলিগুড়ি যাচ্ছে মুম্বই পুলিশ

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অদক্ষতায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বাংলাদেশ (Bangladesh) সীমান্তবর্তী এলাকা যে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে মুম্বই পুলিশ (Mumbai Police)। সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলায় অভিযুক্ত হিসাবে যে শরিফুলকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ, তার মোবাইলের সিম কার্ডের সূত্র ধরে উঠে এসেছে উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের ঘটনা। এবার সেই সিমকার্ডের (sim card) সূত্রে শিলিগুড়িতে তদন্তে যাচ্ছে মুম্বই পুলিশ।

বাংলাদেশের বিএনপি নেতার ছেলে শরিফুল ইসলামের ভারতে অনুপ্রবেশের সূত্র খুঁজতে শহরে পৌঁছেছে মুম্বই পুলিশের সাত সদস্যের দল। তাঁদের লক্ষ্য শিলিগুড়ি। শরিফুলকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে তার মোবাইলে থাকা সিমকার্ডটি (sim card) শিলিগুড়ির (Siliguri) পানিট্যাঙ্কি এলাকার এক বাসিন্দার। সেই বাসিন্দার নাম খুকুমনি জাহাঙ্গির। এবার এই খুকুমনি জাহাঙ্গিরের খোঁজ চালাবে মুম্বই পুলিশ। শিলিগুড়ি থেকে সিমকার্ড সংগ্রহ করে মুম্বইয়ের উদ্দেশে যায় শরিফুল।

তদন্তকারীদের দাবি, শিলিগুড়ির (Siliguri) পানিট্যাঙ্কি এলাকার বাসিন্দার থেকে সিমকার্ড (sim card) কিনেছিল শরিফুল। সিমকার্ড কিনতে গেলে পরিচয়পত্র লাগে। সেক্ষেত্রে কী ভারতের ভুয়ো পরিচয়পত্রও বানিয়ে ছিল শরিফুল, তাও খুঁজে দেখবে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই ভারতের ভুয়ো পরিচয়পত্র দিয়ে বাংলাদেশের নাগরিকদের এদেশের বাসিন্দার স্বীকৃতি দেওয়ার বড়সড় চক্র ধরেছে বাংলার পুলিশ। ভুয়ো পরিচয়পত্র চক্রের সঙ্গেও শরিফুলের যোগ রয়েছে কিনা তাও দেখবেন তদন্তকারীরা। ইতিমধ্যেই রাজ্য পুলিশকে তদন্তে সাহায্যের আবেদন জানিয়েছে মুম্বই পুলিশ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...