Sunday, February 22, 2026

বাজেট অধিবেশনের আগে মন্ত্রিসভার বৈঠকে ৬০ নিয়োগে অনুমোদন, BGBS নিয়ে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিধানসভায় বাজেট (Budget) অধিবেশন শুরু হবে ১০ ফেব্রুয়ারি। তার আগে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং আইন বিষয়ক দফতরে ৬০ জন নিয়োগে অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্য সম্মেলনের (BGBS) প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সেখানে সংশ্লিষ্ট দফতরগুলিকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রী দেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। পাশাপাশি সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবলারদের সরকার রাজ্য পুলিশে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছে। সেইক্ষেত্রে তাদের মধ্যে কয়েকজনের শারীরিক মাপজোকের ক্ষেত্রে ন্যূনতম শর্তপূরণ না করলেও তাঁদের ছাড় দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও খবর: পঞ্চদশ অর্থ কমিশন: বরাদ্দ অর্থের দ্বিতীয় কিস্তি পেতে চলেছে রাজ্য

১২ ফেব্রুয়ারি পেশ করা হবে বাজেট (Budget)। ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা (Assembly) নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মুখ্যমন্ত্রিত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কারণ, আগামী বছর ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করতে হবে সরকারকে। তার আগেই নিয়োগে গ্রিন সিগন্যাল মিলল।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসছে ৫-৬ ফ্রেব্রুয়ারি। বাণিজ্য সম্মেলন সুষ্ঠু ও সর্বাঙ্গ সুন্দর করার লক্ষ্যে রাজ্যের সমস্ত দফতরকে এদিন একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট দফতরগুলিকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে বলেন তিনি।

পাশাপাশি, সরস্বতী পুজোর দিন এলাকায় এলাকায় মন্ত্রীদের নজরদারি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সম্ভাব্য কোনও অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকার জন্য মন্ত্রীদের উদ্দেশে তাঁর বার্তা, “সকলে এলাকা দেখে রাখবেন, সতর্ক থাকবেন। কোনও সমস্যা হলে প্রশাসনকে খবর দিন।“

spot_img

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...

ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে প্রচারে গিয়ে বিক্ষোভের (Kanthi Protest) মুখে পড়লেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা।...