Friday, April 3, 2026

তেলেঙ্গানায় দলিত যুবকের দেহ উদ্ধার, অনার কিলিংয়ের অভিযোগ পরিবারের

Date:

Share post:

তেলেঙ্গানায় একটি খালের ধার থেকে দলিত যুবকের (dalit youth) দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবারের দাবি ভিন্ন বর্ণে বিয়ে করায় অনার কিলিং-এর (honor killing) শিকার যুবক। স্ত্রীর পরিবারের বিয়েতে মত না থাকায় খুন করা হয়েছে যুবককে, অভিযোগ। এই অভিযোগের তদন্ত করছে পুলিশ। যদিও পুরোনো বিবাদের জেরে খুনের সন্দেহও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

তেলেঙ্গানার (Telengana) সূর্যপেটের বাসিন্দা দলিত যুবক ভাদলাকোন্ডা কৃষ্ণর সঙ্গে মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল গোন্দ জাতির এক মহিলার। প্রেম করে দুজনে বিয়ে করলেও মেয়েটির পরিবারের পক্ষ থেকে বিয়ে মেনে নেওয়া হয়নি বলে দাবি কৃষ্ণর পরিবারের। সেই রাগ থেকেই কৃষ্ণকে খুন করা হয়েছে বলে অভিযোগ।

সূর্যপেটের মুসি খালের ধারে সোমবার সকালে উদ্ধার হয় কৃষ্ণর দেহ। পাশে পাওয়া যায় একটি নম্বর প্লেটবিহীন বাইক। তার পরিবার অনার কিলিংয়ের (honor killing) অভিযোগ করলেও কৃষ্ণর স্ত্রী দাবি করেন একটি ফোন পেয়ে বেরিয়ে যায় কৃষ্ণ। নিজের ফোনও ফেলে যায় সে। পুলিশ সন্দেহভাজন সকলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...