Wednesday, June 24, 2026

বুমরাহর জন্য মজার গান ক্রিস মার্টিনের, নিমিষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

ফের একবার যশপ্রীত বুমরাহকে নিয়ে গান ধরলেন ক্রিস মার্টিন। মুম্বইয়ের কনসার্টে মাঝপথে গান থামিয়ে বুমরাহকে নিয়ে প্রশংসা করেছিলেন ক্রিস মার্টিন। আর এবার সেই বুমরাহকে কনসার্টে দেখতে পেয়ে তাঁর জন্য গানও গেয়ে ফেললেন কোল্ড প্লের তারকা। রবিবার আহমেদাবাদে কনসার্ট ছিল কোল্ড প্লে । সেখানে হাজির ছিলেন তারকা পেসার যশপ্রীত বুমরাহ। আর সেখানেই গান বুমরাহর জন্য গান ধরেন মার্টিন ।

রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল কোল্ড প্লের কনসার্ট। আর সেই কনসার্টে হাজির ছিলেন বুমরাহও। কনসার্টের মধ্যে যখন ফ্যান ইন্টার‍্যাকশন পর্ব চলছিল, সেই সময়েই স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখা যায়, ভারতের তারকা পেসারকে । বুমরাহকে দেখে উৎফুল্ল হয়ে ওঠেন ব্যান্ডের তারকা গায়ক ক্রিস মার্টিন। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। আর সেই সময় বুমরাহর জন্য গান ধরেন তারকা গায়ক । যদিও সেই গানে এক মজার বার্তা দেন মার্টিন।

বুমরাহর জন্য ব্রিটিশ রকস্টার যে গান গেয়েছেন, সেই গানের কথাগুলি ছিল, “ যশপ্রীত তুমি ক্রিকেটের সেরা বোলার। কিন্তু তুমি যখন একের পর এক উইকেট তুলে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দাও, সেটা দেখতে মোটেই ভালো লাগে না।” এই গান নিমিষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের ।

আরও পড়ুন- আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হলেন যশপ্রীত বুমরাহ

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...