Saturday, June 27, 2026

আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হলেন যশপ্রীত বুমরাহ

Date:

Share post:

টেস্ট ক্রিকেটে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হলেন ভারতীয় তারকা বোলার যশপ্রীত বুমরাহ। এদিন এমনটাই ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ২০২৪-এ লাল বলের ক্রিকেটে আগুনে ফর্মে ছিলেন বুমরাহ। এমনকি বছরের শেষ দিকে বর্ডার-গাভাস্কর ট্রফিতে বল হাতে দাপট দেখান বুমরাহ। ৫ টেস্টে নিয়েছেন ৩২টি উইকেট । এমনকি বছরজুড়ে তাঁর উইকেট সংখ্যা ৭১। তারই স্বীকৃতিস্বরূপ আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন ভারতীয় পেসার।

এই প্রথমবার আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন যশপ্রীত বুমরাহ। আর ষষ্ঠ ভারতীয় হিসেবে এই তালিকায় ঢুকলেন তিনি। এর আগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এই সম্মান পেয়েছিলেন রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগ, রবিচন্দ্রন অশ্বিন ও বিরাট কোহলি। আর এবার সেই তালিকায় ঢুকে পড়েলেন বুমরাহ।

গত বছর, ১৪.৯২ গড়ে ১৩ ম্যাচে ৭১টি উইকেট নিয়েছেন বুমরাহ। টেস্টের ইতিহাসে যে কজন বোলার এক বছরে ৭০টির উইকেট তুলেছেন, তাঁদের কারোর গড় এত কম নয়।

বর্ডার-গাভাস্কর ট্রফির টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। চোটের কারণে নামতে পারেননি ইংল্যান্ড সিরিজেও। তবে বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করেছে ভারত। তবে বুমরাহর চোট নিয়ে বিসিসিআই বা বুমরাহ কেউ মুখ খোলেননি।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

এদিকে ওয়ানডে ক্রিকেটে আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন স্মৃতি মন্ধানা। এই নিয়ে দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বর্ষসেরার সম্মান পেলেন ভারতীয় ব্যাটার। এর আগে ২০১৮ সালেও স্মৃতি এই সম্মান পেয়েছিলেন। এবার বর্ষসেরা হয়ে নয়া রেকর্ডও গড়লেন তিনি।

আরও পড়ুন- সত্যি কি আশা ভোঁসলের নাতনি জানাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সিরাজ ? মুখ খুললেন ভারতীয় বোলার

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...