Wednesday, June 24, 2026

কানহার গভীর জঙ্গলে বাঘ দেখতে পথপ্রদর্শক হতে পারেন প্রথম মহিলা সাফারি চালক মাধুরী

Date:

Share post:

মধ্যপ্রদেশ জুড়ে পর্যটনের ছড়াছড়ি। তবে এ রাজ্যের পরিচিতি বাঘের জন্য। সুন্দরবন বললেই যেমন বাঘের কথা মনে পড়ে, তেমনই বাঘ দেখার টানে, ছবি তোলার জন্য মধ্যপ্রদেশের একাধিক জাতীয় উদ্যানে ছুটে আসেন পর্যটকেরা। বান্ধবগড়, কানহা, পেঞ্চের খ্যাতি বিশ্বজোড়া।

এ রাজ্যের ৩১ শতাংশই ঢাকা বনাঞ্চলে। রয়েছে ১১টি জাতীয় উদ্যান। বাঘসুমারির রিপোর্ট বলছে, গত দশকে ক্রমশই এ রাজ্যের বিভিন্ন জঙ্গলে বাঘের সংখ্যা বেড়েছে।

আসলে গ্রামবাসীরাও বুঝেছেন, জঙ্গল থাকলে, বাঘ থাকলে, থাকবে তাদের রুটিরুজি। আর তাই জঙ্গল সংলগ্ন গ্রামাঞ্চলের বাসিন্দাদের জীবন-জীবিকা অনেকটাই আবর্তিত হয় বনভূমি, পর্যটনকে কেন্দ্র করে।
মণ্ডলা জেলার মাধুরী ঠাকুর অখ্যাত এক গ্রামের মেয়েই এখন দেশ-বিদেশের পর্যটককে তার এলাকার জঙ্গল ঘুরিয়ে দেখান। হাতে স্টিয়ারিং থাকলে বাঘকেও ডরান না তিনি। পরীক্ষা দিয়ে বন দফতরের উচ্চ পদে আসীন হয়ে জঙ্গল রক্ষা করার। কানহার গভীর জঙ্গলে বাঘ দেখতে গেলে এখানকার প্রথম মহিলা সাফারি চালক মাধুরীর সঙ্গে দেখা হয়ে যেতে পারে আপনারও।

কানহা জাতীয় উদ্যানের স্বীকৃতি পায় ১৯৫৫ সালে। ১৯৭৩ সালে এই বনভূমি টাইগার রিজার্ভ-এর অন্তর্ভুক্ত হয়। ২০২২-এর বাঘসুমারির তথ্য বলছে, এই জঙ্গলে ১০৫টির মতো বাঘ রয়েছে। যে জঙ্গলে বাঘের অবাধ বিচরণ, সেখানে প্রবেশের নিয়মকানুনে কড়াক়ড়ি আছে। কানহার গভীর জঙ্গলে প্রবেশ করতে গেলে তাই বন দফতরের অনুমতি প্রয়োজন।

মাধুরী বলেছেন, দ্বাদশ পাশ করার পরে হঠাৎ করে তার কাছে গাড়ি চালানো শেখার সুযোগ আসে। চাকরির কথা মাথায় আসেনি। গাড়ি চালানোর সুযোগ পেয়ে শিখতে রাজি হয়ে গিয়েছিলেন।’ উদ্যোগ ছিল বন দফতরের। জিপ চালানোর প্রশিক্ষণ দিয়ে জঙ্গল সাফারির জন্য দক্ষ চালক তৈরি করতে চেয়েছিল তারা। পাশাপাশি গ্রামবাসীদের স্বনির্ভর করে তোলা, রুজি-রুটির ব্যবস্থা করাও লক্ষ্য ছিল।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...