Sunday, June 14, 2026

বিজেপির অসহযোগিতার অভিযোগ উড়িয়ে BSF-কে .৯ একর জমি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের

Date:

Share post:

বিজেপির অসহযোগিতার অভিযোগ উড়িয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীকে (BSF) জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নদিয়ার করিমপুর পয়েন্ট .৯ একর জমি দেওয়ার একটি প্রস্তাব গ্রহণ করেছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। সীমান্ত সুরক্ষাকে আরও শক্তিশালী করতে একটি আউটপোস্ট তৈরির জন্যে এই জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে BSF-কে জমি দিচ্ছে না রাজ্য সরকার- এই অভিযোগ করত কেন্দ্রের মোদি সরকার। সীমান্ত সুরক্ষার জন্য তাদের জমি প্রয়োজন বলে রাজ্যকে জানিয়েছিল বিএসএফ। জমি না পেলে কাজে সমস্যা হচ্ছে বলেও অভিযোগ করে তারা। বিষয়টি নিয়ে সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। ‘চেক পোস্টের’ জন্য নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি বিএসএফ-কে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া এই হয়েছে।

এই নদিয়াতেই কিছুদিন আগে সীমান্ত সংলগ্ন এলাকায় মাটির নীচে চার-চারটি বাঙ্কারের হদিস পায় বিএসএফ। যার মধ্যে লুকানো ছিল লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল। এই নিয়ে বিএসএফের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে শাসকদল। কারণ ওই এলাকায় তাদের নিয়ন্ত্রণাধীন। একে বিএসএফের ব্যর্থতা বলে কটা করা হয়। শুধু তাই নয়, একই এলাকা থেকে ২ রোহিঙ্গা যুবককেও গ্রেফতার করে পুলিশ। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ঠ গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূচনৈতিক মহল।

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...