Saturday, April 4, 2026

পঞ্চদশ অর্থ কমিশন: বরাদ্দ অর্থের দ্বিতীয় কিস্তি পেতে চলেছে রাজ্য

Date:

Share post:

রাজ্য সরকার গ্রামোন্নয়ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের চলতি অর্থবর্ষের জন্য বরাদ্দ অর্থের দ্বিতীয় কিস্তি পেতে চলেছে। এ বাবদ রাজ্যকে আরও ৭৪০ কোটি টাকা দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ শর্তাধীন তহবিল এবং নিঃশর্ত তহবিল— এই দু’টি ভাগে বিভক্ত। প্রথম কিস্তিতে শর্তাধীন ও নিঃশর্ত তহবিল মিলিয়ে প্রায় ১৫০০ কোটি টাকা পেয়েছিল রাজ্য।

শর্তাধীন তহবিলের টাকা খরচ করতে হয় গ্রামীণ এলাকায় নিকাশি ও জল সরবরাহের কাজে। এর জন্য ছাড়পত্র দেয় জলশক্তি মন্ত্রক। নিঃশর্ত তহবিলের টাকা খরচ হয় অন্যান্য পরিকাঠামো গড়ার জন্য। সূত্রের খবর, দ্বিতীয় কিস্তির যে টাকা আসতে চলেছে, তা নিঃশর্ত তহবিলের। এর জন্য ছাড়পত্র দেয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কিছুদিনের মধ্যে শর্তাধীন তহবিলের টাকা পাওয়ার ছাড়পত্রও কেন্দ্রের জলসম্পদ মন্ত্রক দেবে বলে মনে করছে রাজ্য প্রশাসন। প্রসঙ্গত, প্রথম কিস্তিতে শর্তাধীন ও নিঃশর্ত তহবিল মিলিয়ে প্রায় ১৫০০ কোটি টাকা পেয়েছিল রাজ্য।

পঞ্চদশ অর্থ কমিশন চালু হয়েছে ২০২০-২১ অর্থবর্ষ থেকে। এখনও পর্যন্ত রাজ্য পেয়েছে ১৬ হাজার ২৭১ কোটি টাকা। এর মধ্যে খরচ হয়েছে ১৪ হাজার ৬০০ কোটি টাকা। ৭০ শতাংশ টাকা খরচ হলেও মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু জেলা টাকা খরচের নিরিখে পিছিয়ে রয়েছে। তাই টাকা খরচে গতি আনতে রাজ্য পঞ্চায়েত দপ্তর এই জেলা প্রশাসনগুলির সঙ্গে বারবার বৈঠক করছে।

আরও পড়ুন- এসএসসি মামলা: সুপ্রিম কোর্টে ২৬ হাজারের চাকরি বাতিলের সওয়াল বিকাশের!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...