Saturday, April 4, 2026

গ্রাহকদের অভাব অভিযোগ শুনতে ‘উপভোক্তা সম্পর্ক অভিযান’ চালাবে খাদ্য দফতর

Date:

Share post:

রেশন গ্রাহকদের অভাব অভিযোগ শুনতে এবং তাঁদের অধিকার সম্পর্কে সচেতন করতে রাজ্য জুড়ে দুদিনের উপভোক্তা সম্পর্ক অভিযান শুরু হচ্ছে। আগামী ৮ এবং ৯ ফেব্রুয়ারি খাদ্য দফতর এই অভিযান চালাবে।

এনিয়ে পঞ্চমবার এধরণের উদ্যোগ নেওয়া হল। ওই দুদিন খাদ্য দফতরের সব আধিকারিক ও সাধারণ কর্মীদের নিজেদের এলাকার অন্তত দুটি করে রেশন দোকানে গিয়ে রেশন গ্রাহক ও ডিলারদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধা জানতে হবে। রেশন গ্রাহকদের যে ন্যায্য পরিমাণ ও গুণমানের খাদ্য প্রাপ্য পাওয়া উচিত সেটা তাঁরা পাচ্ছেন কিনা সেটা জানতে হবে বলে দফতরের এক নির্দেশিকায় জানানো হয়েছে। এজন্য ১১ দফা প্রশ্নের একটি তালিকা তৈরি করা হয়েছে। রেশন দোকানে গিয়ে কথা বলার পর খাদ্য দফতরের আধিকারিদের রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দফতরের নিজস্ব পোর্টালে জমা করতে হবে। একই সঙ্গে দফতরের সামাজিক মাধ্যম গুলিতেও সাধারণ মানুষের অবগতির জন্য তুলে দিয়ে হবে।

গত কয়েক বছরে দেখা গিয়েছে, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দফতরের প্রধান সচিব পারভেজ আমেদ সিদ্দিক এই অভিযানে অংশ নিয়েছিলেন। খাদ্য দফতরের সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক অফিসের কর্মীদের এই অভিযানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেশন দোকানে গিয়ে তাঁদের কি করতে হবে সেই নির্দেশিকাও দিয়েছে দফতর। গ্রাহকরা খাদ্য নেওয়ার সময় দোকানের ই -পস মেশিন থেকে স্লিপ পাচ্ছেন কিনা সেটা জানতে বলা হয়েছে। ডিলারদের জন্য দফতর যে বিশেষ হেল্পডেক্স খুলেছে সেটাও জানাতে বলা হয়েছে।

আরও পড়ুন- প্রাথমিকে ইংরাজি তুলে দেওয়া CPIM! এসএফআইয়ের বিকাশ ভবন ‘হাঙ্গামা’য় কটাক্ষ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...