Tuesday, June 23, 2026

বিরোধীদের সব আপত্তি নাকচ! জেপিসি-তে পাস ওয়াকফ সংশোধনী

Date:

Share post:

কৌশলে বিরোধী সাংসদদের আলোচনা থেকে বের করে দেওয়া। সংশোধনী পড়ার সময়ই না দেওয়ার মতো গা-জোয়ারি করে শেষমেশ ওয়াকফ সংশোধনী (WAQF amendment) পাস করে ফেলল সংসদীয় যৌথ কমিটি (JPC)। নামে কমিটি যৌথ হলেও বিরোধী সাংসদদের পেশ করা ৪৪ সংশোধনী প্রস্তাবের একটিকেও আমল না দিয়ে সোমবার পাশ হয়ে গেল সংশোধনী বিল। অথচ এনডিএ দলগুলির আনা ১৪ সংশোধনী গ্রহণ করা হয়েছে এদিন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেন, সোমবার তাঁদের কোনও কথাই শোনা হয়নি।

লোকসভায় ওয়াকফ বিল (WAQF bill) পেশ হওয়ার পর বিরোধীদের প্রবল চাপে তা সংসদীয় যৌথ কমিটিতে পাঠাতে বাধ্য হয় কেন্দ্রের মোদি সরকার। ৮ অগাস্ট সংশোধনীর বিষয়ে আলোচনার জন্য জেপিসির (JPC) হাতে বিল তুলে দেওয়া হয়। ২৯ নভেম্বর সেই সংশোধনী পেশের দিন নির্ধারিত হলেও সেখানে বিরোধীদের সংশোধনী নিয়ে আপত্তিতে সংশোধনী বিল পেশ হয়নি। ফের জেপিসি-তে বিল নিয়ে আলোচনার জন্য পাঠানো হয়।

তবে সবটাই যে বিরোধীদের শান্ত করার জন্য আইওয়াশ ছিল, তা প্রমাণিত হল সংশোধনীতে বিরোধীদের আপত্তি না শুনেই পাস করে দেওয়ায়। ফেব্রুয়ারির ১৩ তারিখ পর্যন্ত আলোচনার সময় ছিল। সেখানে বিরোধী সাংসদরা ৪৪টি সংশোধনী প্রস্তাবের দাবি জানিয়ে ছিলেন। অথচ সংশোধনী পাসের আগে বিরোধীদের ১০ সাংসদকে জোর করে সাসপেন্ড করে দেন জেপিসি-র (JPC) নেতা বিজেপি সাংসদ জগদম্বিকা পাল (Jagadambika Pal)।

তৃণমূলের পক্ষে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার ওয়াকফ বিল (WAQF Bill) নিয়ে একাধিক প্রশ্ন ও কেন্দ্রের সরকারের ভুলগুলি তুলে ধরেছিলেন। ফলে বারবার আলোচনা থেকে তাঁকে সাসপেন্ড করার নজির রেখেছেন জগদম্বিকা পাল। সোমবার বিল পাসের মাত্র ৪০ মিনিট আগে সংশোধনীগুলি পড়তে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। বৈঠক শেষে বেরিয়ে কল্যাণের দাবি, নিজেদের মনোস্থির করা কাজ চাপিয়ে দেওয়া হয়েছে। বিরোধীদের কোনও কথাই শোনা হয়নি। কোনও নিয়মের তোয়াক্কা না করে জগদম্বিকা পাল নিজেই সংশোধনী পড়েন। গণনা করেন। ও পাস করে দেন।

সোমবারের গোটা ঘটনা নাটক (farce) বলে উল্লেখ করেন কল্যাণ (Kalyan Banerjee)। এমনকি জগদম্বিকা পালকে (Jagadambika Pal) তিনি গণতন্ত্র ধ্বংসকারী বলেও দাবি করেন। এভাবেই বিরোধী সাংসদদের অন্ধকারে রেখে ও কৌশলে তাঁদের বাদ দিয়ে জেপিসি-তে পাস হল ওয়াকফ সংশোধনী। ২৯ জানুয়ারি সংসদে এই নিয়ে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...