Monday, April 6, 2026

দিল্লিতে ভেঙে পড়ল বহুতল, মৃত ২! উদ্ধারকাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী 

Date:

Share post:

নির্মাণ কাজ শেষ হতে না হতেই দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল (Building collapsed in Delhi)। বুরারিতে চারতলা বাড়ির নীচে চাপা পড়ে মৃত ২। জোর কদমে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বহু তলে চাপা পড়ে একাধিকের আটকে থাকার আশঙ্কা। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ ‘অস্কার পাবলিক স্কুল’-এর কাছে ‘কৌশিক এনক্লেভ’-এ এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায় কয়েকদিন আগেই বহুতলের নির্মাণ কাজ শেষ হয়। দুর্ঘটনা যখন ঘটে তখন বাড়ির  ভেতরে কুড়ি- পঁচিশ জন ছিলেন। দিল্লি দমকল সূত্রে শেষ পাওয়া খবর, এখনও ওই বাড়ির মধ্যে বেশকিছু লোক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।সিভিল ডিফেন্স (Civil defence) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা (NDRF) বাহিনী-সহ মোট ৯টি দল উদ্ধার কাজ চালাচ্ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...