Tuesday, June 23, 2026

৩৬ জন খেলোয়াড়ের জন্য বরাদ্দ মাত্র ৬টি আসন, জাতীয় গেমস অংশ নিতে চরম ভোগান্তি বাংলার খো খো দলের

Date:

Share post:

জাতীয় গেমস খেলতে গিয়ে অব্যবস্থার শিকার বাংলার খো-খো দল। ৩৬ জন খেলোয়াড়ের জন্য বরাদ্দ মাত্র ৬টি আসন। বাধ্য হয়ে ট্রেনের মেঝেতে শুয়ে, শৌচাগারের সামনে বসেই জাতীয় গেমসে খেলতে গেল বাংলার খো খো দল। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতীয় গেমস। সেই প্রতিযোগিতায় অংশ নিতে একই ট্রেনে যাচ্ছিল বাংলার মহিলা ফুটবল দল এবং সাঁতার দল। সমস্যায় পড়তে হয়েছে তাঁদেরও।

জানা গিয়েছে, গত শনিবার জাতীয় গেমসে অংশ নিতে হাওড়া থেকে রওনা দেয় বাংলা দল। সেখানে ছিল বাংলার খো খো দল, মহিলা ফুটবল দল এবং সাঁতারুরা। কিন্তু খো খো দলের খেলোয়াড়দের চূড়ান্ত অব্যবস্থার শিকার হতে হয়। শনিবার রাত ১০টা নাগাদ হাওড়া থেকে বাংলা দল যাত্রা শুরু করে। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ কাঠগোদামে গিয়ে পৌঁছায় ট্রেনটি। জানা যাচ্ছে, প্রায় ৩৬ ঘণ্টার এই যাত্রার পুরো সময়টাই চরম ভোগান্তির শিকার হতে হয় খো খো দলকে। সূত্রের খবর, সকলের জন্য রিজার্ভড টিকিট পাওয়া যায়নি। ওয়েটিং লিস্টেই থেকে গিয়েছিল বেশির ভাগ টিকিট। তাই কখনও বসে, কখনও ট্রেনের মেঝে শুয়েই বাংলার খেলোয়াড়দের জাতীয় গেমস খেলতে যেতে হয়েছে। এক্ষেত্রে রেলয়ের অসহযোগিতার কারণেই বাংলা দলের এমন অবস্থা বলে মনে করা হচ্ছে।

কেন এমন ভোগান্তি। তা নিয়ে কিছু জানা যায়নি। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের যাতায়াতের বিষয়টি দেখভাল করে অলিম্পিক অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, অ্যাসোসিয়েশনের কর্তারা সমস্ত খেলোয়াড়ের জন্য টিকিটের ব্যবস্থা করতে পারেননি।

এবারের জাতীয় গেমস খেলতে যাওয়ার আগে খেলোয়াড়দের জন্য আগাম চাকরির ঘোষণা করে রাজ্য সরকার।জাতীয় গেমসে পদক জিতলেই সুনিশ্চিত চাকরি ঘোষণা করেছিল ক্রীড়া দফতর। মিলবে পুলিশের চাকরি।

আরও পড়ুন- ঘরের মাঠে বিএফসিকে হারিয়ে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...