Friday, June 26, 2026

বইমেলা চলাকালীন শহরে বিশেষ বাস, ছুটির দিনে বাড়তি পরিষেবা

Date:

Share post:

৪৮-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (IKBF) উপলক্ষে বিশেষ বাস চালানো সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর (Transport Department)। বই প্রেমীদের যাতে বইমেলা প্রাঙ্গণে (Boimela Prangon) যাতায়াতে কোনও অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলি থেকে একাধিক রুটে চলবে বিশেষ বাস, বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পরিবহন দফতর।

বুধবার বিকেলে মেলার উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করুণাময়ীর কাছে সেন্ট্রাল পার্কে আগামী ১৩ দিন ধরে চলবে ঐতিহ্যের কলকাতা বইমেলা। এবছর এক হাজারের বেশি স্টল রাখা হচ্ছে। আগেরবারের ভিড়ের রেকর্ড ছাপিয়ে যাওয়ার আশা গিল্ডের (Publishers and Book Sellers Guild)। শহরের বিভিন্ন প্রান্ত থেকে করুণাময়ী বাস টার্মিনাসে পৌঁছে যাবে বইমেলা স্পেশাল বাস। এই পরিষেবার জন্য অতিরিক্ত কর্মী, অফিসারদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি বাস থাকার পাশাপাশি, বাড়তি তিনটি বিশেষ এসি বাসও চালানো হবে। করুণাময়ী থেকে ২০ টি রুটে বিশেষ বাস চলবে। কলকাতা ছাড়াও শহরতলির একাধিক জায়গা যেমন – বারাকপুর, বারাসত, বালি হল্ট, বারুইপুর, গড়িয়া, কামালগাজি, জোকা, ঠাকুরপুকুর, সাঁতরাগাছি পর্যন্ত মিলবে বাস পরিষেবা।করুণাময়ী থেকে কোন বাস কোন রুটে যাবে, বাসগুলির সামনে কাচের জানলায় তা লেখা থাকবে।বইমেলা রাত ৮টায়, এরপর শেষ বাসগুলি ছাড়বে বলে পরিবহন দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কলকাতা মেট্রো সূত্রে খবর, বইমেলার কথা মাথায় রেখে দুপুর ২.০৫ মিনিট থেকে রাত ৯.১৫ মিনিট পর্যন্ত প্রতি ১২মিনিট অন্তর চলবে মেট্রো। বইমেলা যতদিন দিন চলবে ততদিন গ্রিন লাইন ১-এ সারাদিনে ১০৬টির বদলে ১২২টি মেট্রো চালানো হবে ৷ এছাড়া করুণাময়ী পর্যন্ত পর্যাপ্ত অটো পরিষেবাও থাকছে।

-.

-.

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...