Friday, June 26, 2026

ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন উত্তরপ্রদেশে দুর্ঘটনা, মঞ্চ ভেঙে মৃত ৭

Date:

Share post:

মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের বাগপতে এক ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন লাড্ডু উৎসর্গের সময় ভেঙে গেল মঞ্চ (Stage Collapsed in UP)। প্রাথমিক খবর অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এখনও মঞ্চের ধ্বংসাবশেষে তলায় ৮০ জন চাপা পড়ে রয়েছেন বলে খবর। শুরু হয়েছে উদ্ধারকাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশে গত ৩০ বছর ধরে জৈন ধর্মের অনুষ্ঠান (Jain community event) চলে আসছে। এবার সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা। বাগপতের বারাউতে মঙ্গলবার ‘লর্ড আদিনাথ নির্মাণ লাড্ডু’ নামে একটি অনুষ্ঠানে মিষ্টি বিতরণের সময় প্রায় ৬৫ ফুট উঁচু কাঠের মঞ্চ ভেঙে পড়ে ভক্তদের উপর। কার্যত পদপিষ্ট হয়ে যাওয়ায় মতো পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। উদ্ধারকারী দলের তরফে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি মঞ্চ ভেঙে পড়েছে।

 

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...