Saturday, June 6, 2026

বেলদায় বিশ্বনাথকে হেনস্থার অভিযোগ! থানার দ্বারস্থ অভিনেতা

Date:

Share post:

বেলদায় জুতো পরে নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে বিপাকে অভিনেতা বিশ্বনাথ বসু (Biswanath Basu)। জানা যায় নেতাজি তরুণ সংঘ ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুভাষচন্দ্র বসুর মূর্তিতে জুতো পড়ে মাল্যদান করেন টলিউড তারকা। এরপরই অভিনেতাকে রীতিমতো হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি অবিলম্বে জুতো খুলে ক্ষমা চেয়ে ফের নেতাজী মূর্তিতে মাল্যদান করার দাবিও ওঠে। ক্লাবের সদস্যরা মত্ত অবস্থায় ছিলেন বলেই পাল্টা অভিযোগ করেছেন তারকা। তাঁর কথায় ঘটনার দিন অভিনেতার প্রাণ সংশয় ছিল। ক্লাবের সদস্যরা বেশ কিছুটা পথ বিশ্বনাথের গাড়ি ধাওয়া করেন এবং ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তিনি এতটাই আতঙ্কিত যে সাহায্যের জন্য থানার দ্বারস্থ হয়েছেন।

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...