Tuesday, June 23, 2026

অনুমোদন স্বরাষ্ট্র দফতরের, নিজস্ব থানা পেল রাজ্য পুলিশের এসটিএফ

Date:

Share post:

এবার রাজ্য পুলিশের এসটিএফ নিজস্ব থানা পেল। আজ মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র দফতরের এই প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। জানা গেছে নিউ টাউন এবং শিলিগুড়িতে রাজ্য পুলিশের এস টি এফ এর জন্য থানা তৈরি করা হবে। তবে এই দুটি থানার জন্য এই মুহূর্তে আলাদা করে কোনো নিয়োগ করা হবে না। পুলিশের এখনকার স্ট্রেংথ থেকেই বিভিন্ন পদে পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। তবে নতুন থানার তৈরি হবার ফলে এবার থেকে আর এস টি এফ অভিযানে স্থানীয় থানার ওপর নির্ভর করে থাকতে হবে না। নিজেরাই নিজেদের থানায় এফআইআর করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে পারবে। এতে যেমন গোপনীয়তা বজায় থাকবে তেমনি সময়ও নষ্ট হবে না বলে ভবানী ভবন সূত্রে খবর। এই মুহূর্তে রাজ্য পুলিশের এস টি এফ এর দায়িত্ব রয়েছে ন আইপিএস বিনীত গোয়েল।

আরও পড়ুন- উত্তরপ্রদেশের দুষ্কৃতী ধরল কলকাতার STF: শিয়ালদহের কাছে উদ্ধার অস্ত্র, গ্রেফতার ৫

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...