Friday, April 3, 2026

পরিকল্পনা-পরিকাঠামোর অভাব: অমৃতস্নানে দুর্ঘটনায় বেআব্রু যোগী সরকারের অযোগ্যতা

Date:

Share post:

একটাকাও অর্থ সাহায্য নেই। শুধু রাজ্যের উদ্যোগেই সুষ্ঠুভাবে সম্পন্ন হল গঙ্গাসাগর মেলা। অথচ জাতীয় মেলা ঘোষিত হওয়ায় বিপুল পরিমাণ অর্থ সাহায্য পাওয়ার পরেও কুম্ভমেলার অব্যবস্থার ছবি প্রকাশ্যে। যোগী সরকারের (Yogi Government) পরিকল্পনা-পরিকাঠামোর অভাবে প্রাণ হারালেন পুণ্যার্থীরা। কতজনের মৃত্যু হয়েছে? তা নিয়েও মিথ্যাচার করছে উত্তরপ্রদেশ সরকার (Utter Pradesh)।

১৪৪ বছরে একবারই অমৃতযোগ। এই নিয়ে ব্যাপক প্রচার চালিয়েছিল উত্তর প্রদেশের (Utter Pradesh) ডবল ইঞ্জিন সরকার। রেকর্ড পুণ্যার্থী টানতে বিজ্ঞাপন ছিল, কিন্তু ব্যাপক জন সমাগম হলে যে যে পরিকল্পনা, পরিকাঠামো, পুলিশি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দরকার, তার কোনওটাই নেওয়া হয়নি। যার ফলে মধ্যরাতের দুর্ঘটনা।

মৃতের সংখ্যা যা বলা হচ্ছে, তা আসলে সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা। দিনভর মৃত্যুর সংখ্যা নিয়ে টালবাহানের পরে সন্ধেয় যোগী সরকার জানায় দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৯০ জন। ৩০ জনের মধ্যে ২৫ জনকে সনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, মৃতের সংখ্যা ১০০ ছাড়াবে।

গঙ্গাসাগরে শুধু সড়কপথ নয়, সাড়ে তিন কিলোমিটার জলপথে যেতে হয়। তা সত্ত্বেও গঙ্গাসাগরে একটি দুর্ঘটনাও ঘটেনি। কিন্তু মহাকুম্ভে যাওয়ার জন্য সড়কপথ রয়েছে। জলপথে পেরতে হয় না। তা সত্ত্বেও মর্মান্তিক দুর্ঘটনা। এটা উত্তর প্রদেশ সরকারের পরিচকল্পনা ও পরিকাঠামোর অভাবের কারণেই হয়েছে বলে মতে রাজনৈতিক মহলের।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...