Friday, June 26, 2026

মুকুটে নয়া পালক, সেঞ্চুরি হাঁকিয়ে জিএসএলভি এফ-১৫ রকেট মহাকাশে পাঠালো ISRO

Date:

Share post:

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO)নয়া সাফল্য, তৈরি হল ইতিহাস। বুধের ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে জিএসএলভি এফ-১৫ (GSLV F 15) রকেট মহাকাশে পাঠিয়ে সফলভাবে শততম উৎক্ষেপণ প্রক্রিয়ার সম্পন্ন করার নজির গড়ল ISRO। মাত্র ১৯ মিনিটেই ২২৫০ কেজি ওজনের এনভিএস-০২ স্যাটেলাইটকে কক্ষপথে পৌঁছে দিতে সক্ষম হয়েছে GSLV।

চন্দ্রযান, মঙ্গলযান, আদিত্য এল-১ উৎক্ষেপণ, গগনযানের প্রস্তুতির মাঝে ইসরোর (ISRO) মুকুটে জুড়ে গেল নয়া পালক।বুধবার ভোর ৬টা ২৩ মিনিট নাগাদ কৃত্রিম উপগ্রহ এনভিএস-২-কে নিয়ে সফল উৎক্ষেপণ করল ক্রায়োজেনিক্স প্রযুক্তিতে তৈরি ত্রিস্তরীয় রকেট জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। অভিযানের আগে রীতি মেনে মঙ্গলবার অন্ধ্রের তিরুপতির তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন (V Narayanan)। ১৯৭৯ সালের ১০ অগস্ট এই শ্রীহরিকোটা থেকেই প্রথম এসএলভি-৩ রকেট উৎক্ষেপণ করেছিল ইসরো। যদিও প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই অভিযান ব্যর্থ হয়। তারপর দেখতে দেখতে এতটা পথ পেরিয়ে এসেছে ইসরো। এবারের মিশন শততম, উচ্ছ্বসিত মহাকাশপ্রেমীরাও। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে এক্স হ্যান্ডেলে এই সফলতার কথা পোস্ট করা হয়েছে।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...