Friday, June 26, 2026

পুণ্যার্থীদের প্রতি সর্বাধিক যত্নশীল হওয়া দরকার, মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় শোকাহত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মহাকুম্ভে ঘটে গেল মহাবিপর্যয়। মৌনি অমাবস্যায় অমৃতস্নানের আগেই পদদলিত হয়ে মৃত্যু হল অন্তত ১৫ জনের। সেই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকাহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান, অন্তত ১৫ নিষ্পাপ প্রাণ চলে গিয়েছে মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনায়। আমার মন পড়ে রয়েছে সেই সব শোকাহত তীর্থযাত্রীদের পরিবারের সঙ্গে। প্রার্থনা এই যে, নিহত তীর্থযাত্রীদের বিদেহী আত্মা চিরশান্তি লাভ করুক। তাদের শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।

তীর্থযাত্রীদের পরিবারের পাশে থাকার পাশাপাশি যোগী প্রশাসনকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ টেনে তিনি এক্স বার্তায় লিখেছেন, আমাদের গঙ্গাসাগর মেলা থেকে আমার শিক্ষা হল যে বিশাল জনসমাবেশে তীর্থযাত্রীদের জীবন সংক্রান্ত বিষয়ে পরিকল্পনা এবং যত্ন সর্বাধিক হতে হবে। রাজ্য সরকার যত্নশীল ছিল বলেই গঙ্গাসাগর ছিল দুর্ঘটনা মুক্ত।

উল্লেখ্য, যোগীরাজে মহাকুম্ভ মেলায় কোটি কোটি পুণ্যার্থীর নিরাপত্তার বালাই নেই। কেন্দ্রের যথোপযুক্ত সাহায্য পাওয়ার পরও যোগী প্রশাসন নির্বিকার থেকেছে বৃহত্তর এই জনসমাগম নিয়েও। এমনকী এত বড় একটা দুর্ঘটনার পরও, মহাকুম্ভে অমৃতস্নান চালানোর ‘গা জোয়ারি’ মনোভাব দেখিয়ে চলেছে যোগী সরকার।মৌনি অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কাঠগড়ায় আদিত্যনাথের প্রশাসন। এর আগে মহাকুম্ভে আগুন লেগে আড়াইশোর বেশি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এবার পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা। প্রমাণিত কেন্দ্রের কাছ থেকে ‘জাতীয় মেলা’র তকমা পাওয়া কুম্ভ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ যোগী সরকার।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...