Wednesday, June 24, 2026

টাকা দিয়েও ১০ বছরে মেলেনি ফ্ল্যাট! প্রতারিত দম্পতিকে নিয়ে থানায় কুণাল

Date:

Share post:

মধ্যমগ্রামে ফ্ল্যাট প্রতারণা। ১০ বছর আগে বুক করলে এখনও ফ্যাট হাতে মেলেনি। বুধবার, অভিযুক্ত প্রোমোটার ও জৈন গ্রুপ সংস্থার বিরুদ্ধে বালিগঞ্জ থানায় FIR দায়ের করলেন প্রতারিত দম্পতি শোভন ও সোয়েল বন্দ্যোপাধ্যায়। এই দম্পতিকে সঙ্গে নিয়ে থানায় যান তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পুলিশ গুরুত্ব দিয়ে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন কুণাল।

বালিগঞ্জের জৈন গ্রুপ মধ্যমগ্রামে ফ্ল্যাট (Flat) করতে চেয়ে সংবাদপত্র বিজ্ঞাপন দেন। সেই সময় আবেদন করেন বন্দ্যোপাধ্যায় দম্পতি। কিন্তু দশ বছর পেরিয়ে গেলেও ফ্ল্যাট পায়নি তাঁরা। শুধু তাই নয়, কবে পাওয়া যাবে, তা নিয়েও কোনও সদুত্তর মেলেনি। এই পরিস্থিতিতে তাঁরা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের দ্বারস্থ হন। তিনিই এদিন শোভন ও সোয়েলকে নিয়ে বালিগঞ্জ থানায় যান। অভিযুক্ত প্রোমোটার ও তাঁর সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

 

এর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানান, এই ঘটনার সঙ্গে পুলিশ-প্রশাসনের কোনও সম্পর্ক নেই। কয়েকজন প্রোমোটারের কিছু অসাধু কাজের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। ২০১৫-১৬ সালে এই ফ্ল্যাটের বিজ্ঞাপন দেওয়া হয়। ৯৫ শতাংশ টাকা দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু ২৫ সালেও সেটা পূর্ণ হয়নি। কুণালের অভিযোগ, এখন অন্য জায়গায় ফ্ল্যাট দেওয়ার কথা বলছে প্রোমোটর। ক্রেতা সুরক্ষা দফতরে গেলেও সুরাহা হয়নি। কুণালের কথা, এরা প্রভাবশালী প্রোমোটার। শেষ পর্যন্ত ১০ বছর পর পুলিশের দ্বারস্থ হয়েছেন দম্পতি। সেই প্রোমোটারের বিরুদ্ধে FIR হয়েছে। টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। সুদ-সহ টাকা ফেরত দিতে হবে বলে দাবি করা হয়েছে। এর সঙ্গে প্রশাসন-পুরসভার কোনও সম্পর্ক নেই। অভিযোগকারী শোভন বলেন, মধ্যমগ্রামে ফ্ল্যাট দেওয়ার কথা বলেছিল বিল্ডার জইন গ্রুপ।২৩ লাখ টাকা দাম ছিল। ব্যাঙ্ক লোন সমেত ২১ লখ টাকা দিয়েছিলেন। এখনও সুদ-সহ ঋণ পরিশোধ করে চলেছেন। কিন্তু এখনও ফ্ল্যাট পাননি। দুবছর আগে শেষ প্রোমোটার কথা বলেছেন। তার পরে আর তাঁদের সঙ্গে কথাও বলছে না প্রোমোটারের সংস্থা। সেই কারণেই এবার আইনের সাহায্যে সুদ-সহ টাকা ফেরত চান এই দম্পতি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...