Wednesday, June 24, 2026

এম আর বাঙুরে চিকিৎসক নিগ্রহ: দ্রুত পদক্ষেপে গ্রেফতার ২

Date:

Share post:

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে নতুন নিয়ম ও বিধিনিষেধ আরোপ করার প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে। আর জি করের ঘটনার পরে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া ন্যাশানাল টাস্ক ফোর্সের সুপারিশ আসতেই কার্যকর করা শুরু হয়েছে এই রাজ্যে। তার জেরে চিকিৎসক নিগ্রহে শহরে দ্রুত পদক্ষেপ পুলিশে। মঙ্গলবার রাতে টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালে (M R Bangur Hospital) রোগীর আত্মীয়দের কাছে হেনস্থার (harrasment) শিকার এক চিকিৎসক (doctor)। ঘটনায় হামলাকারীদের দুজনকে গ্রেফতার করে গলফ গ্রিন থানার পুলিশ (Golf Green police station)।

মঙ্গলবার রাতে চারু মার্কেট এলাকার এক বাসিন্দা হাত কাটা অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে আসেন। অভিযোগ, এমার্জেন্সিতে চিকিৎসা চলাকালীন রোগী চিকিৎসককে চিকিৎসা পদ্ধতি-সহ একাধিক প্রসঙ্গ নিয়ে কথা বলতে থাকেন। চিকিৎসক তার প্রতিবাদ করেন। এরপরই ওই চিকিৎসককে (doctor) মারধর করেন (harrasment) রোগীর আত্মীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গ্রেফতার করা হয়েছে রোগীর পরিবারের দুজনকে। বাকি অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ।

গত বৃহস্পতিবার বর্ধমানেও চিকিৎসক ও পুলিশ কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছিল রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনায় ৫ জন পুলিশ কর্মী ও একজন চিকিৎসক আহত হন। এই ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছিল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...