Saturday, April 4, 2026

জমি সংক্রান্ত বিবাদের জেরে চাপড়ায় চলল গুলি-বোমা! মৃত এক, আশঙ্কাজনক ২

Date:

Share post:

জমি সংক্রান্ত বিবাদের জেরে চাপড়ার মহেশ নগরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো একজনের। একইসঙ্গে বোমের আঘাতে গুরুতর জখম হলো একজন। ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছে আরও একজন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আলম শেখ। তাঁর বাড়ি নদীয়ার চাপড়া থানার মহেশ নগরে।

আক্রান্ত পরিবারের লোকজন জানিয়েছেন , জমিকে কেন্দ্র করে এই ঘটনা। জমি দখল করাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা হয়। অভিযোগ, বুধবার বেলায় আলম শেখ ওই জমিতে চাষ করতে গেলে দুই ব্যক্তি এসে দাবি করে ওই জমি তাদের। এর পরেই শুরু হয় দু পক্ষের মধ্যে বচসা। পরবর্তীতে অভিযুক্তরা দলবল নিয়ে এসে বোমাবাজি করতে শুরু করে। কয়েক রাউন্ড গুলিও চালায়। সেই গুলিতে আহত হন আলম শেখ নামে এক ব্যক্তি। ধারালো অস্ত্রের কোপে আহত হয় মোহ সেখ। বোমের আগাতে আহত হন কালু শেখ। তিনজনকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধ আলম শেখকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আর দুই আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাপড়া থানার মহেশ নগরে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

আরও পড়ুন- নাটকের রিহার্সাল! এবার ‘ক্লাসরুমে বিয়ে’র নিয়ে সাফাই অধ্যাপিকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...