Wednesday, June 24, 2026

ভারতের হয়ে পদক জয়ী বেদান্তকে কেন হুঁশিয়ারি মাধবনের ?

Date:

Share post:

অভিনেতা মাধবনের ছেলে বেদান্ত খেলো ইন্ডিয়া যুব গেমস ২০২২মধ্যপ্রদেশে পাঁচটি স্বর্ণ এবং দুটি রৌপ্য পদক জিতেছে। ছেলের সাফল্য যেমন খুশি বাবা, তেমনই ছেলে যেন বিপথে না চলে যায় সেই জন্য কড়া হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন।বলিপাড়ার বেশির ভাগ তারকা-সন্তানই বাবা-মায়ের মতো অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন।কিন্তু মাধবনের ছেলে অন্য পথে হেঁটেছেন।

সাঁতারে পারদর্শী বেদান্ত।বছর ১৯-এর সাঁতারু হিসাবেই কেরিয়ার গড়ার স্বপ্ন তার। অলিম্পিকে যোগদানের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন। ছেলের সাঁতার প্রশিক্ষণের জন্য ২০২১ সালে দুবাইয়ে চলে যান আর মাধবন(MADHABAN) ও তার স্ত্রী। ২০২২ সালে ড্যানিশ ওপেনে স্বর্ণপদক জিতে শিরোনামে আসেন বেদান্ত। এ ছাড়াও কমনওয়েলথে পঞ্চম স্থান পান।

মাধবন ছেলের বিলাসবহুল জীবন নয়, বরং ছেলেকে অনেক বেশি মাটির কাচাকাছি থাকার শিক্ষা দিচ্ছেন। মাধবন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন,  আমি আমার ছেলেকে বলি সৌভাগ্যবশত তুমি আমার ছেলে। সেই জন্য এমন একটা আরামদায়ক জীবন পেয়েছ। তুমি অন্যদের মতো আরামদায়ক জীবন কাটাতে পারো না। তোমার উপর নিজেকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করার চাপ রয়েছে। সেই বাড়তি চাপও নিতে হবে।

অভিনেতা স্পষ্ট বলেন, আমি চাই না আমার ছেলে শার্ট খুলে বসে ছবি তুলুক কিংবা ঘুমিয়ে দিন কাটাক। জাতীয় স্তরে খবর হয়েছে বলে নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবার প্রয়োজন নেই।সবার আগে মানুষ হতে হবে।নিজের পরিচয় নিজেকে তৈরি করতে হবে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...