Saturday, April 4, 2026

যোগীরাজ্যে বিয়ের আগেই তরুণীকে পেট্রল দিয়ে জ্যান্ত জ্বা.লিয়ে দিল প্রাক্তন প্রেমিক

Date:

Share post:

পুরোনো সম্পর্ক থেকে বেরিয়ে মার্চ মাসে বিয়ে ঠিক হয়েছিল এক স্কুল শিক্ষিকার। সেই রাগ থেকেই তাঁর প্রাক্তন ‘প্রেমিক’ তাঁকে বৃহস্পতিবার জীবন্ত পুড়িয়ে মেরেছেন। উত্তরপ্রদেশের প্রতাপগড়ে ক্ষেত থেকে সেই তরুণীর দেহ উদ্ধার হয়েছে। অভিযুক্তের শরীরও যদিও পুড়ে গিয়েছে। তাঁকে আপাতত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যুবকের অবস্থাও বেশ আশঙ্কাজনক। পেশায় যুবতী একজন স্কুল শিক্ষিকা। বৃহস্পতিবার স্কুল যাওয়ার সময় তরুণীর পথ আটকে তাঁর সঙ্গে কথা বলতে চান অভিযুক্ত যুবক। তিনি রাজি না হলে বচসা শুরু হয়। হঠাৎ তরুণীর গায়ে পেট্রল ঢেলে যুবক আগুন জ্বালিয়ে দেন। সেটা করতে গিয়ে তিনি নিজেও পুড়ে যান। তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষিকার।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তরুণীর দগ্ধ দেহ আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর, তরুণীকে দীর্ঘ দিন ধরে উত্যক্ত করছিলেন অভিযুক্ত যুবক। প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। অন্য এক জনের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরেই ওই যুবক রীতিমত ক্ষেপে যান। তবে দিনের আলোয় এহেন এক ঘটনা যে প্রশাসনিক ব্যর্থতা প্রকাশ্যে আনছে সেই বিষয়ে সন্দেহ নেই। নারীদের প্রতি অপরাধের ক্ষেত্রে যোগীর উত্তরপ্রদেশ অনেকাংশেই এগিয়ে সেটা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- অমৃতস্নানে মৃত বাসন্তীর ডেথ সার্টিফিকেটও দেয়নি যোগী সরকার! ক্ষোভ উগরে পরিবারকে সাহায্যের আশ্বাস অরূপ

 

 

 

 

 

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...