Friday, April 3, 2026

ফের বন্দুক বিতর্ক রাজ্যে! সাধারণতন্ত্র দিবস পালনে শূন্যে ‘গুলি’ বিজেপি যুব নেতার

Date:

Share post:

ফের ‘বন্দুক’ বিতর্ক রাজ্যে! এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিজেপির এক যুব নেতা। বন্দুক ফাটিয়ে সাধারণতন্ত্র দিবস উদযাপনের ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক ৷

ঠিক কী হয়েছিল? ভাইরালএকটি ভিডিয়োয় দেখা গিয়েছে বারুইপুরে সাধারণতন্ত্র দিবস উদ্‌যাপনের সময়ে শূন্যে ‘গুলি’ ছু়ড়ছেন বিজেপি যুব মোর্চার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় চট্টোপাধ্যায় (ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। ভিডিয়োটি সমাজমাধ্যমেও প্রকাশ করা হয়েছিল। সঙ্গে সঙ্গে তা নিয়ে শোরগোল পড়ে যায় সমাজমাধ্যমে। বিতর্ক দানা বাঁধতেই সেটি সরিয়ে নেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ছড়ানোর পর যুব মোর্চার নেতা ঘটনাটির কথা স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর ব্যাখ্যা, সেটি একটি এয়ারগান। পাখি মারার বন্দুক। এর সাথে মানিকচক, বৈষ্ণবনগরের বা ইংরেজবাজারের কোনও তুলনা করতে যাবেন না ৷

সম্প্রতি মালদহের মানিকচকে একটি ভলিবল টুর্নামেন্টের সূচনায় শূন্যে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। বেশ কিছু আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্তও হয়েছে। এরই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপি যুব মোর্চার নেতাকে ঘিরে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...