Friday, April 3, 2026

পুরীর পর সিদ্ধিবিনায়ক মন্দিরেও চালু পোশাকবিধি!

Date:

Share post:

মন্দিরের দেবতা দর্শনে খোলামেলা পোশাক কিংবা ছেঁড়া জিন্স আর চলবে না। ঐতিহ্যবাহী সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhivinayak temple) ঢুকতে গেলে এবার থেকে পরা যাবে না মিনিস্কার্ট। পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple, Puri) পর এবার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরেও চালু হতে চলেছে নয়া পোশাকবিধি (new dress code)। সূত্রের খবর আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে নতুন নিয়ম।

মন্দিরের শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ট্রাস্টের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, শুধুমাত্র ভারতীয় পোশাকেই মন্দিরে প্রবেশ করা যাবে। অর্থাৎ ফাটা জিন্স কিংবা মিনি স্কার্ট পরতে পারবেন না কেউই। পুণ্যার্থীদের তরফ থেকে অশালীনতার সংক্রান্ত একাধিক অভিযোগ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাস্ট। মায়ানগরীর ঐতিহ্যবাহী এই মন্দিরে বলিউড সেলিব্রেটি থেকে বাণিজ্য জগতের রথী-মহারথীদের আনাগোনা প্রায়ই দেখা যায়। মন্দিরের পবিত্রতা বজায় রাখার নামে কার্যত পোশাক সংক্রান্ত ফতোয়া জারি হওয়ায় দ্বিধাবিভক্ত দর্শনার্থীরা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...