Saturday, April 4, 2026

উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রীকে রিপোর্ট পেশ বিশেষজ্ঞ কমিটির

Date:

Share post:

জাতীয় শিক্ষানীতি নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে ইউজিসি। তারা উপাচার্য নিয়োগ নিয়ে এমন নীতি প্রণয়ন করেছে যা রীতিমতো হাস্যকর। উপাচার্য নিয়োগের নয়া নিয়ম খতিয়ে দেখার জন্যই সাত সদস্যের বিশেষজ্ঞ নিয়ে কমিটি তৈরি করেছে উচ্চশিক্ষা দফতর। উচ্চশিক্ষা সংসদের উপদেষ্টা অধ্যাপক দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়কে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বৃহস্পতিবার এই কমিটি রিপোর্ট তৈরি করে জমা দিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।

রিপোর্টে বলা হয়েছে, একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হোক। সেখানে ইউজিসি, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, আচার্যের প্রতিনিধিদের রাখতে হবে। এদিন মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ইউজিসি উপাচার্য নিয়োগের বিধি যেভাবে পরিবর্তন করতে চাইছে তা যে কতটা অগণতান্ত্রিক এবং রাজ্যের পক্ষে যে কতটা অবমাননাকর এবং রাজ্যের অধিকার ক্ষুণ্ণ করার জায়গা তা বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রীর নির্বাচিত প্রতিনিধিকে সরিয়ে নির্দিষ্ট কতকগুলো রাজ্যকে টার্গেট করে যে বিধি ওরা চালু করতে চাইছে তার বিরুদ্ধে কমিটি গঠন করা হয়েছিল। আমি এই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেব। তিনি এ-বিষয়ে তিনি যথেষ্ট বিরক্ত এবং উদ্বিগ্ন। রাজ্য সরকারের প্রতিনিধির ক্ষমতা খর্ব করার কথা বলছে ইউজিসির প্রতিনিধিরা।

আরও পড়ুন- পড়ুয়াদের মিড ডে মিলে কোপ! এবার মহারাষ্ট্রে ডিম-চিনিতে অর্থ বরাদ্দ বন্ধ করল সরকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...