Saturday, June 13, 2026

নার্সদের আচরণ কেমন হবে, স্মরণ করিয়ে কড়া নির্দেশিকা প্রকাশ স্বাস্থ্যভবনের

Date:

Share post:

সরকারি হাসপাতালে নার্সদের খারাপ ব্যবহার নিয়ে অভিযোগ তোলেন বহু রোগীর পরিবার। এবার এমন অভিযোগকে সামনে রেখে রোগী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কেমন আচরণ করবেন নার্সরা তা নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্যভবন। যা নিয়ে এখন নার্সদের(nurse) মহলে জোর আলোচনা শুরু হয়েছে।ওই নির্দেশিকায় স্বাস্থ্যভবনের পক্ষ থেকে বলা হয়েছে, রোগীর সেবার সঙ্গে জড়িত নার্সরা। তাই রোগী অথবা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ভাল ব্যবহার করা কর্তব্যের মধ্যে পড়ে। রোগী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কোনও নার্স খারাপ ব্যবহার করলে বা রোগীর ক্ষেত্রে অযত্ন করলে কড়া পদক্ষেপ করা হবে। নির্দেশিকায় এই কথা জানানো হয়েছে। নানা পর্যায়ে প্রশিক্ষণ নিয়ে এবং মানুষের পাশে সর্বদা থাকার শপথ নিয়েই জীবিকা শুরু করেন নার্সরা বলে নির্দেশিকায় সে কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আসলে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনার পর থেকে আরও সচেতন হয়েছে স্বাস্থ্য দফতর।

নির্দেশিকায় চারটি বিষয় উল্লেখ করা হয়েছে। যা কর্মক্ষেত্রে সব সময়ে মনে রাখতে বলা হয়েছে। এক, ভাল আচরণ। দুই, সহানুভূতিশীল ব্যবহার। তিন, নমনীয় কথাবার্তা এবং চার, রোগীর সেবায় নিজেকে উৎসর্গ করা।অনেক নার্সের আচরণ নিয়েই অভিযোগ উঠতে থাকে। সেই সহানুভূতিশীল ব্যবহার চোখে পড়ে না বলে অভিযোগ। রোগীদের আবেগের একটা বিষয় থাকে। ভয়, আতঙ্ক থাকে। তাই মানবিকতার সঙ্গে তা দেখা উচিত। ইতিমধ্যেই নানা অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্যভবনে। তাই এই নির্দেশিকা বলে জানা গিয়েছে।

অনেক ক্ষেত্রে নার্সদের উদ্যোগেই উপকৃত হন রোগীরা। তারা পরিস্থিতি জটিল দেখে দ্রুত চিকিৎসককে ডেকে আনেন। তার জেরে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন সংশ্লিষ্ট রোগী। আর সেটাই যাতে সর্বদা সব জায়গায় বজায় থাকুক চায় স্বাস্থ্য দফতর।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...