Friday, June 26, 2026

কেন পেট্রোলে ইথানল মেশানোর সুবিধে পাবেন না দেশবাসী? জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে সংসদে সুর চড়াবে তৃণমূল

Date:

Share post:

শুক্রবার থেকেই শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন৷ তার আগে মোদি সরকারের নতুন দুর্নীতির পর্দাফাঁস করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে৷ তাঁর অভিযোগ, মোদি সরকার পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোর নাম করে দেশবাসীদের কার্যত লুঠ করছে৷ পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশানো হলে পেট্রোলের দাম লিটার পিছু ৯ টাকা করে কমার কথা৷ তা হচ্ছে না৷

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের প্রশ্ন, কেন পেট্রোলে ইথানল মেশানোর সুবিধে পাবেন না দেশবাসী ? কেন তার মুনাফা শুধু তেল কোম্পানি গুলির জন্য বরাদ্দ থাকবে ? এই প্রসঙ্গেই সাকেতের অভিযোগ, মোদি সরকারের মন্ত্রীরা বরাবরই ভারতের জনগণকে লুঠ করেছে৷ তা করের মাধ্যমে হোক বা জ্বালানির মূল্য বৃদ্ধির মাধ্যমে৷ গোটা বিষয়টি নিয়ে তিনি সংসদের বাজেট অধিবেশনে রাজ্যসভায় সরব হবেন বলেও বৃহস্পতিবার জানিয়েছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে৷

আরও পড়ুন- রুচিসম্মত নয়! হরিণঘাটার ‘ভাইরাল বিয়ে’ প্রসঙ্গে বললেন শিক্ষামন্ত্রী, তদন্তের মুখে অভিযুক্ত অধ্যাপিকা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...