Monday, March 16, 2026

মোদি জমানায় গরিব আরও গরিব, ধনী আরও ধনী: বাজেটের আগে কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের

Date:

Share post:

শনিবার, সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। সেই বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে শুক্রবার, দমদম বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সামনে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মোদি সরকারকে নিশানা করে অভিষেক বলেন, বাজেট নিয়ে কোনও আশা নেই। কারণ, গত দশ বছরে যা বাজেট কেন্দ্রের বিজেপি সরকার করছে তাতে গরিব আরও গরিব হচ্ছে, ধনী আরও ধনী হচ্ছে।
আরও খবর: কেন্দ্রের রিপোর্টে ফাঁস মোদি জমানায় কর্মসংস্থানের ভাঁওতা

এবারের বাজেট (Budget) নিয়ে একেবারেই আশাবাদী নয় তৃণমূল। জনস্বার্থে কিছু হবে বলে না বলেই মনে করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই ইস্যুতে অধিবেশনে মোদি সরকারকে ফের চাপে ফেলতে প্রস্তুত হচ্ছে তৃণমূল। এদিন কেন্দ্রকে নিশানা করে অভিষেক বলেন, ”যেদিন থেকে মোদি সরকার ক্ষমতায় এসেছে, সেদিন থেকেই তো বাজেটের ফলাফল একটাই। গরিবরা আরও গরিব হয়েছে আর বড়লোকদের ধনসম্পদ আরও বাড়ছে।” অভিষেকের কথায়, ”বাজেট (Abhishek Banerjee) আর কী হবে? একটি জনবিরোধী সরকার চলছে। এযাবৎকাল তো আমজনতাকে সুবিধা দিয়ে কিছু হয়নি বাজেটে। কর বলুন বা অন্য কোনও আর্থিক ছাড় – সবই বড়লোকদের জন্য।”

৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেখানে আপ-এর জয় নিয়ে আশাবাদী অভিষেক। বলেন, ”বিজেপি যত প্রতিহিংসা দেখাবে, যত ধরপাকড়, জেলবন্দি করবে, তত জনতার রায় তাদের বিরুদ্ধে যাবে। এটা আগেও প্রমাণিত হয়েছে। দিল্লিতেও তাই হবে।”

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...