Tuesday, April 7, 2026

সচিনকে বিশেষ সম্মান দিতে চলেছে বিসিসিআই : সূত্র

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে অনন্য সম্মান পেতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর । সূত্রের খবর, বিসিসিআইয়ের থেকে জীবনকৃতি সম্মান পেতে চলেছেন তিনি। এমনটাই খবর এক সংবাদসংস্থার। গতবছর এই সম্মান পেয়েছিলেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী ও ফারুখ ইঞ্জিনিয়ার।

সংবাদসংস্থার খবর অনুযায়ী, শনিবার সচিন তেন্ডুলকরকে ২০২৪-র সিকে নাইডু জীবনকৃতি পুরস্কার দেওয়া হবে বোর্ডের তরফ থেকে। যদিও এই নিয়ে বোর্ডের একসূত্রও এই খবরে শিলমোহর দিয়েছেন। তবে বিসিসিআইয়ের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। অর্থাৎ সচিন তেন্ডুলকর ৩১তম পুরস্কার প্রাপক হবেন। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয় সচিন তেন্ডুলকরের। খেলেছেন ২০০টি টেস্ট। সেই টেস্টে তাঁর রান ১৫,৯২১। অন্যদিকে ৪৬৩টি ওয়ানডে খেলে সচিনের রান সংখ্যা ১৮,৪২৬। নামের পাশে রয়েছে ১০০টি সেঞ্চুরি। ২০১১-র বিশ্বকাপ জয় করেছেন সচিন । ২০১৩ সালে শেষ টেস্ট খেলেন তিনি।

আরও পড়ুন- জল্পনার অবসান , নিজের পুরোনো ক্লাব স্যান্টোসেই ফিরছেন নেইমার

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...