Tuesday, June 9, 2026

বিরাটকে আউট করে চর্চায় হিমাংশু সাঙ্গওয়ান, কে এই বোলার, মিল রয়েছে ধোনির সঙ্গে

Date:

Share post:

দীর্ঘ ১২ বছর পর রঞ্জিট্রফির ম্যাচে নামেন বিরাট কোহলি। নিজের ফর্মে ফিরতে রঞ্জিতে নামেন বিরাট। তবে নেমেই ব্যাট হাতে ব্যর্থ হন কোহলি। ব্যাট হাতে করেন ৬ রান। বোল্ড হন বিরাট। ছিটকে যায় তাঁর অফ স্টাম্প। কোহলির ব্যাটিং দেখার জন্য দিল্লির মাঠে এসেছিলেন বিরাট সংখ্যক দর্শক। হতাশ হন তাঁরা। মাত্র ১৫ বলেই শেষ তাঁর ইনিংস। বিরাটকে আউট করেন রেলওয়েজের হিমাংশু সাঙ্গওয়ান। আর তারপর থেকেই চর্চা চলছে সেই হিমাংশু সাঙ্গওয়ানকে নিয়ে। সকলের মনে প্রশ্ন কে এই হিমাংশু। কি পরিচয় তাঁর।

জানা যাচ্ছে, হিমাংশুও দিল্লির ছেলে। নজফগড়ে জন্ম তাঁর। কিন্তু খেলেন রেলওয়েজের হয়ে। এক সময় যদিও দিল্লির অনুর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন হিমাংশু। ঘরোয়া ক্রিকেটে হিমাংশু প্রথম ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালে। লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। বিজয় হজারে ট্রফি খেলেছিলেন। সেই বছরই একে একে অভিষেক হয় সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং রঞ্জি ট্রফিতে।

তবে জানেন কি হিমাংশু জীবনটা অনেকটা ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতন। ধোনির মতো হিমাংশুও একসময় ভারতীয় রেলওয়ের টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন। নয়াদিল্লি স্টেশনে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সেখান থেকে গ্লেন ম্যাকগ্রার এমআরএফ পেস ফাউন্ডেশনে যান হিমাংশু। সেখানে গিয়ে একেবারে বদলে যায় হিমাংশুর জীবন। অজি তারকার অধীনে বোলার হিসাবে দারুণ উন্নতি করেন নজফগড়ের এই ক্রিকেটার।

তবে শুধু এদিন বিরাট কোহলির নয়, হিমাংশু এর আগেও বড় তারকাদের উইকেট নিয়েছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির এক ম্যাচে তিনি ছয় উইকেট নিয়েছিলেন। যেখানে তিনি পৃথ্বী শ ও অজিঙ্কা রাহানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের আউট করে। সেই ম্যাচে মুম্বইকে ১০ উইকেটে হারিয়েছিল রেলওয়েজ। একটি ইনিংসে ৩৩ রান ৬ উইকেট নেওয়া হিমাংশুর সেটাই সেরা বোলিং। আর এবার বিরাট কোহলির উইকেট নিয়ে ফের চর্চায় উঠে এলেন হিমাংশু ।

আরও পড়ুন- সচিনকে বিশেষ সম্মান দিতে চলেছে বিসিসিআই : সূত্র

Related articles

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...