Wednesday, June 3, 2026

বিরাটের জন্যই নাকি ব্রিসবেন টেস্টে ছন্দপতন হয় আকাশ দীপের, বললেন অশ্বিন

Date:

Share post:

বিরাট কোহলির জন্য ব্রিসবেন টেস্টে নাকি ছন্দ হারিয়েছিলেন আকাশ দীপ। এমনটাই জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। বর্ডার-গাভাস্কর ট্রফির ব্রিসবেন টেস্টে ভারতীয় দলে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন বাংলার আকাশ দীপ। কিন্তু ব্রিসবেনে ভাল বল করলেও প্রথম স্পেলে উইকেট পাননি তিনি। অশ্বিনের মতে বিরাটের পরামর্শ মানতে গিয়েই ছন্দ হারিয়েছিলেন আকাশ। ব্রিসবেনে প্রথম একাদশের বাইরে ছিলেন অশ্বিন। সেই টেস্ট শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি।

এই নিয়ে অশ্বিন বলেন, “ আকাশ নতুন বলে খুব ভাল বল করছিল। স্টিভ স্মিথ ও মার্নাশ লাবুশানেকে সমস্যায় ফেলছিল। কিন্তু ওর স্পেলের মাঝে হঠাৎ কোহলি ওকে গিয়ে বলল, সোজা ব্যাটারের গায়ে বল করতে। আমরা সাজঘরে বসেই সেটা শুনতে পেয়েছিলাম। তার পরেই ওর ছন্দ খারাপ হয়ে গেল। “ এখানেই না থেমে অশ্বিন আরও বলেন, “ তার আগে আকাশ অফস্টাম্পের বাইরে বল করছিল। কিন্তু হঠাৎ দেখলাম, ক্রমাগত ব্যাটারদের গায়ে বল করতে শুরু করল আকাশ। কোহলির হয়তো মনে হয়েছিল, ওর সমস্যা হয় বলে বাকিদেরও ওই বলে সমস্যা হবে। কিন্তু সকলের খেলার ধরন তো এক নয়। স্মিথ ও লাবুশানে ক্রমাগত ওর বল লেগ সাইডে খেলতে শুরু করল। ফলে রান হল। তাতে ওর ছন্দ নষ্ট হয়ে গেল।“

অশ্বিনের মতে বোলারদের কখনও এই ধরনের পরামর্শ দেওয়া উচিত নয়। এই ন ইয়ে অশ্বিন বলেন, “একজন বোলার শুরু থেকে একটা লেংথ ধরে বল করে। তার নির্দিষ্ট পরিকল্পনা থাকে। তাই হঠাৎ করে তার লেংথ বা লাইন বদল করার প্রয়োজন নেই। অনেক অধিনায়ক সেটা করার চেষ্টা করে। তাতে কোনও লাভ হয় না।“

আরও পড়ুন- সেমিতে ইংল্যান্ডকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...