Monday, April 13, 2026

কুম্ভমেলায় তথ্য ধামাচাপা দেওয়া হচ্ছে পরিকল্পনা করে, যোগী সরকারকে তোপ কুণালের  

Date:

Share post:

কুম্ভমেলায় প্রথম থেকেই অব্যবস্থা না হলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটতো না। এমনকি তথ্য গোপন করা হচ্ছে।মেলা নিয়ে কোনও পরিকল্পনা ছিল না, কিন্তু ধামা চাপা দেওয়া হচ্ছে পরিকল্পনা করে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুক্রবার সাফ জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এমনকী, এখন দেখা যাচ্ছে তার আশপাশের এলাকাতেও চূড়ান্ত অব্যবস্থা। সেখানেও কোনও সঠিক পরিকল্পনাই ছিল না, পরিকাঠামো ছিল না। অথচ হাইপ তুলে দিয়ে লোক ডেকে আনা হয়েছে।

এদিন কুণাল ফের অভিযোগ করেন, যারা নিহত হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেট পর্যন্ত ঠিক করে দেওয়া হয়নি। অনেকেই বলছেন যাতে ক্ষতিপূরণ না দিতে হয় সেই কারণেই এই পদক্ষেপ।আহতদের চিকিৎসার ব্যবস্থা হয়নি। মৃতদের ময়নাতদন্ত হয়নি, সাদা কাগজে চিরকুটে লিখে দেওয়া হচ্ছে। কুণাল বলেন, এখনও অনেক তথ্য সামনে আসা বাকি আছে। মৃতদের প্রতি সঠিক দায়িত্ব পালন করেনি যোগী সরকার। আহতদের প্রতিও যথাযথ দায়িত্ব পালন করা হয়নি। যারা নিখোঁজ আছেন তাদের খোঁজার জন্য নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই।

গঙ্গাসাগর মেলায় আমাদের যথেষ্ট পরিকল্পনা নিয়ে করা হয়। একটি টাকাও কেন্দ্রীয় সরকার দেয় না। অথচ কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়া হলো, কিন্তু কোনও পরিকল্পনা করা হলো না। অভিযোগ আসছে, মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর জন্য নানান ধরনের পথ নেওয়া হচ্ছে।তিনি বলেন, এগুলো তদন্ত হওয়া উচিত। কতজন মারা গিয়েছেন, কতজন নিখোঁজ, কত জন আহত হয়েছেন তার সটিক তথ্য সামনে আনা হোক। সব জায়গা থেকে সঠিক তদন্তের দাবি উঠে আসছে।

 

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...