Tuesday, June 23, 2026

লক্ষ্মীনামে বাজেট বৈতরণী পারের চেষ্টা, অধিবেশনের আগে ‘অন্তঃসারশূন্য’ ভাষণ মোদির

Date:

Share post:

শুক্রবার থেকে শুরু হলো চলতি বছরের বাজেট অধিবেশন(Union Budget 2025) । তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট শুরুর আগে লক্ষ্মীমন্ত্র স্তবে ধর্মীয় আবেগকে হাতিয়ারের চেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর (PM)। শনিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। সংসদে দুই কক্ষে সদস্যদের সামনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। তারও আগে সাংবাদিকদের সামনে নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের কথা মাথায় রেখে এবারের বাজেট পেশ হতে চলেছে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্মের মতো একাধিক শব্দবন্ধের ব্যবহার থাকলেও বাজেটে কর্মসংস্থানে আদৌ কোনও দিশা দেখানো হবে কিনা অথবা মধ্যবিত্তের জন্য পকেট সাশ্রয়ী কোনও ভাবনাচিন্তা রয়েছে কিনা সেই সংক্রান্ত একটা শব্দও খরচ করলেন না ভারতের প্রধানমন্ত্রী।

চাকরি নেই, বেকারত্বের জ্বালা বেড়েই চলেছে দেশের সর্বত্র। আচ্ছে দিনের কাণ্ডারি বিগত ১১ বছরে কোনও সমাধান সূত্রই দিতে পারেননি। বাজেটের মুখে কেন্দ্রের তথ্যই তুলে ধরেছে দেশের বেহাল কর্মসংস্থানের চিত্র। অথচ আজ থেকে ২০-২৫ বছর পরে কী সেই তত্ত্ব আওড়াতে ব্যস্ত ভারতের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগের নরেন্দ্র মোদির বক্তব্য থেকেই আগামিকাল ঠিক কতটা জনবিচ্ছিন্ন বাজেট আসতে চলেছে তার আভাস মিলেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। যদিও বাজেটে যুবশক্তিকে প্রাধান্য দেওয়া এবং বেশ কিছু নতুন বিল আনার কথা এদিন জানিয়েছেন তিনি। পাশাপাশি নাম না করে কংগ্রেস-সহ বিরোধী জোটকে খোঁচা দিতেও দেখা যায় মোদিকে।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...