Tuesday, April 7, 2026

বন্য জন্তুর আক্রমণে ফসল নষ্টের ক্ষতিপূরণ পেতে নয়া অ্যাপ আনছে রাজ্য

Date:

Share post:

হাতি সহ অন্য যে কোনও বন্য জন্তুর আক্রমণে ফসল নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া সহজতর করতে রাজ্য সরকার নতুন অ্যাপ আনছে। এই অ্যানড্রয়েড অ্যাপের(android app) সাহায্যে ক্ষতিপূরণের জন্য সরাসরি আবেদন করা যাবে। পাশাপাশি নাম নথিভুক্তিকরণের ক্ষেত্রে সরকারি পরিচয়পত্র এবং আধার নম্বর  নথিভুক্ত করা বাধ্যতামূলক হওয়ায় ক্ষতিপূরণ নিয়ে জালিয়াতির ঘটনাতেও লাগাম টানা যাবে বলে রাজ্যের বন দফতর আশাবাদী । জানা গিয়েছে, ওই অ্যাপ এর মাধ্যমে  হাতি বা অন্য পশুর হামলায় জমির যে অংশের ফসল নষ্ট হবে, মোবাইল ক্যামেরায় তার ছবি তুলে অ্যাপে আপলোড করে দিতে হবে। সঠিক অবস্থান বুঝতে জিও লোকেশন ব্যবহার করা হবে।রাজ্যের তথ্য–প্রযুক্তি দফতরের অধীনস্থ সংস্থা ওয়েবেল টেকনোলজি লিমিটেড এই অ্যাপ তৈরি করছে।

সাম্প্রতিক কালে উত্তরবঙ্গ(north bengal) এবং জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির হামলা বেড়েই চলেছে। তাতে যে শুধু মানুষের প্রাণহানি ঘটছে তাই নয়, নষ্ট হচ্ছে হাজার হাজার একর জমির ফসল। হাতির পাল ক্ষেতের ফসল নষ্ট করলে সরকার থেকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় ঠিকই, কিন্তু সেই টাকা হাতে পেতে বছর গড়িয়ে যায়। তা নিয়ে অনেক অনিয়মের অভিযোগও শুনতে পাওয়া যায়।ফসল নষ্ট না হলেও অনেকে জাল নথি বানিয়ে সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নেন। নতুন মোবাইল অ্যাপ এই দুই সমস্যারই কার্যকরী সমাধানের উপায় খুঁজে বের করবে বলে রাজ্য সরকার আশাবাদী।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...