Monday, April 6, 2026

কেন্দ্রের সরকার ধরে রাখতে নীতীশকে ‘ঘুষ’! বাজেটে বিহারে ঢালাও ঘোষণা

Date:

Share post:

তৃতীয় মোদি সরকার গড়তে দুপাশে দুজনকে বসিয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে ২০২৪-এর অন্তর্বর্তী বাজেটে ঢালাও ঘোষণায় নিজের পাশে রেখেছিলেন মোদি। তাতে ক্ষুব্ধ বিহার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish KUmar) এনডিএ জোটে গেলেও বারবার জোট ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। কেন্দ্রের একাধিক বিলে আপত্তি জানিয়েছেন। ২০২৫-২৬ বাজেটে (Union Budget 2025-26) তাই বিহারকে ঢালাও ঘোষণায় তুষ্ট রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)।

বিহারের শিল্পক্ষেত্র থেকে শিক্ষাক্ষেত্রে দরাজ ঘোষণা করে বিহারের প্রতি নক্কারজনক পক্ষপাতিত্ব প্রকাশ করল মোদি সরকার। যেখানে বাংলা বা বিরোধী শাসিত কোনও রাজ্যে বিশেষ প্রকল্প তো দূরের কথা, শুধুমাত্র নির্বাচনমুখী বিহারের জন্য একের পর এক ঘোষণা করে গেলেন সীতারমন। যেভাবে গোটা দেশে শিল্পমুখী প্রকল্প ও চাকরি নির্ভর শিক্ষার প্রসার ঘটিয়ে চাকরিপ্রার্থী, মধ্যবিত্তের ঘাড় থেকে মুদ্রাস্ফীতির বোঝা কমানো যেত, সেই পথে গেলেন না অর্থমন্ত্রী। ঘোষণা করা হল শুধু নীতীশ কুমারের মুখ চেয়ে।

শুধুমাত্র মাখনা (Makhana) থেকে রোজগারের জন্য আলাদাভাবে তৈরি হচ্ছে মাখানা বোর্ড (Makhana Board)। মাখানার উৎপাদন, কৃষকদের সঠিক সুবিধা দেবে এই বোর্ড। লক্ষ্য রাখা হবে এই উৎপাদনে যাতে কোনও কৃষক কোনও সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয়। এই বোর্ডের মাধ্যমেই মাখনা প্যাকেজজাত করণ ও তার বাণিজ্যের নিয়ন্ত্রণ করা হবে। বাণিজ্য ও প্যাকেজকরণের প্রয়োজনীয় প্রযুক্তির দিকেও এই বোর্ডই নজর রাখবে।

বিহারের খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ে নতুনভাবে মাখনা প্রকল্পের পাশাপাশি যুব সম্প্রদায়ের রোজগারের পথ খুলে দিতেও খাদ্য প্রক্রিয়াকরণের উপর নজর মোদি সরকারের। তৈরি করা হবে ন্যাশানাল ইন্সটিটিউট অফ ফুড টেকনোলজি। পাটনা আইআইটি-র (IIT, Patna) পরিসর বাড়িয়ে শিক্ষার প্রযুক্তি শিক্ষার সুযোগ বাড়ানোর ঘোষণা করেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে বিহারের বাণিজ্য ও পরিচিতির প্রসারে তৈরি হবে গ্রিনফিল্ড এয়ারপোর্ট (Greenfield Airport)।

কৃষি থেকে সমান হারে শিক্ষা ও কর্মসংস্থানে নজর দেওয়ার পাশাপাশি বিহারের সামগ্রিক কৃষিক্ষেত্রের জন্য দরাজ হস্ত নির্মলা সীতারমন। মিথিলাঞ্চল এলাকায় হবে নতুন খাল প্রকল্প। কোশি নদীর খাল প্রকল্পের জন্যই শুধুমাত্র ৫০ হাজার হেক্টর জমি অধিগ্রহণ করে কাজ করবে কেন্দ্রের সরকার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...