Thursday, May 14, 2026

‘যে নদী হারায়ে গতি’: বইমেলায় কুণাল ঘোষের বই প্রকাশ, ওটিটিতে পেশের ইচ্ছাপ্রকাশ প্রকাশকের

Date:

Share post:

এক পুলিশ অফিসার ও এক সাংবাদিকের প্রেমের কাহিনী। তবে সেখানে আসল গল্প নয়। বরঞ্চ সেখান থেকেই শুরু এক রহস্য গল্পের। এই ক্রাইম থ্রিলারে (crime thriller) রয়েছে ডবল ডেকার কাহিনী। ২০২৫ বইমেলায় কুণাল ঘোষের (Kunal Ghosh) লেখা ‘যে নদী হারায়ে গতি’ এক অন্য স্বাদের কাহিনী তুলে ধরেছে, যা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই পাঠক মনে জায়গা করে নিয়েছে। প্রকাশক দীপ্তাংশু মণ্ডল জানিয়েছেন, আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অনলাইন ও অফলাইনে এই বইয়ের চাহিদা তুঙ্গে। দীপ প্রকাশন-এর (Deep Prakashan) হাত ধরে শুক্রবার বইমেলার ৪২৩ নম্বর স্টলে সাংবাদিক তথা রাজনীতিক কুণাল ঘোষের বইটির উদ্বোধন করলেন সাহিত্যিক প্রচেত গুপ্ত (Prachet Gupta)। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়।

দীপ প্রকাশন-এর (Deep Prakashan) প্রকাশনায় প্রতিবছর বইমেলায় প্রকাশিত হয় কুণাল ঘোষের লেখনিতে একটি করে অসামান্য বই। এবছরও প্রকাশক দীপ্তাংশু মণ্ডলের আবদার মিটিয়েছেন কুণাল ঘোষ। এবারের উপস্থাপনা প্রেম (love) ও ক্রাইম থ্রিলারের সমন্বয়ে ‘যে নদী হারায়ে নদী’। কুণাল জানিয়েছেন, এই কাহিনী প্রেম, রহস্য রোমাঞ্চের (crime thriller)। এখানে জুটি এক পুলিশ অফিসার (police officer) ও এক সাংবাদিকের। তবে এখানে আবার খুন হয়েছেন এক গোয়েন্দা নিজেই। সেখানেই কাহিনী এক দ্বিস্তর মাত্রা পেয়েছে। যাকে ‘ডবল ডেকার রহস্য’ বলে উল্লেখ করেন লেখক।

‘একজন স্বচ্ছ, স্বতঃস্ফূর্ত কথাকার’ কুণাল ঘোষের বই প্রকাশ করে সাহিত্যিক প্রচেত গুপ্ত (Prachet Gupta) জানান, তাঁর লেখনির সঙ্গে ক্রমশ পরিচিত হচ্ছেন পাঠকরা। তিনি এতটাই ভালো লেখেন। শুধু ওনার একটিই দোষ, তিনি কম লেখেন। যদি তিনি ব্যস্ত সময় থেকে আর একটু সময় বের করে লেখালেখিতে দিতে পারতেন তবে ভালো লেখার অভাব নিয়ে পাঠকের অভিযোগের অনেকটা নিরসন হতো। এভাবেই বই প্রকাশ অনুষ্ঠানে লেখক কুণাল ঘোষের পরিচয় পেশ করেন সাহিত্যিক প্রচেত।

কুণাল ঘোষের কাহিনীর বর্ণনার বাকিটা ‘যে নদী হারায়ে নদী’ বইতে। তবে এই কাহিনী শুনে যেমন সহজেই ওটিটি প্ল্যাটফর্মের (OTT platform) কোনও সিনেমা বা সিরিজের কথা মনে আসে, ঠিক তেমনই প্রত্যাশা প্রকাশক দীপ্তাংশু মণ্ডলের। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইনে সাড়া ফেলে দেওয়া এই কাহিনী ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা বা সিরিজ (series) আকারে উপস্থাপন করার কথা জানান প্রকাশক দীপ্তাংশু মণ্ডল। এদিনের বই প্রকাশে উপস্থিত ছিলেন দীপ প্রকাশন-এর সিইও সুকন্যা মণ্ডলও।

 

শুক্রবার দীপ প্রকাশনের স্টলে এই বই-এর পাশাপাশি বার্তা প্রকাশন থেকে প্রকাশিত হয় ‘জোড়া পাতা’ বইটি। কৃষ্ণা সাহার এই বইটি প্রকাশ করেন সাংবাদিক ও রাজনীতিক কুণাল ঘোষ।

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...