Friday, June 26, 2026

ধোঁয়াশার বাজেট: শেয়ার বাজার সবুজ ছেড়ে লালে

Date:

Share post:

শনিবার বাজেট ঘোষণার আগে যেভাবে আশার আলো দেখেছিল শেয়ার বাজার (share market), বেলা ১১টার পর থেকে নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) একের পর এক ঘোষণা ও দেহ ভঙ্গিমায় সম্পূর্ণ সেই ভরসা হারালো। ফলে দিনের শেষে সেনসেক্স (sensex) সামান্য সবুজ সঙ্কেত দেখালেও নিফটি (Nifty50) সারাদিনে একবারও লাল ছেড়ে সবুজের পথ ধরল না। ব্যাঙ্কিং ক্ষেত্র থেকে বৃহৎ শিল্প, এমনকি এনার্জির ক্ষেত্রেও বড় পতন দেখল দালাল স্ট্রিট।

ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার খোলা ছিল দালাল স্ট্রিট। উপলক্ষ্য অবশ্যই কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ (Union Budget 2025-26)। সেই আশাতেই শুক্রবার আশাপ্রদভাবে বন্ধ হয়েছিল দেশের শেয়ার বাজার। সেনসেক্স বন্ধ হয়েছে ৭৭,৫০০ পয়েন্টে। শনিবার সেই সেনসেক্স বাজেট বক্তৃতা চলাকালীন তা একসময় লাল সূচক ছুঁয়ে ফেলে। সর্বশেষে শনিবার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স (sensex) দাঁড়ায় ৭৭,৫০৫ পয়েন্টে। যা মাত্র ০.০১ শতাংশ বৃদ্ধি।

সেকসেক্স সামান্য হলেও সবুজ ছুঁলেও নিফটির ক্ষেত্রে সেই আশাও দেখা যায়নি। শুক্রবার যেখানে নিফটি (Nifty50) বন্ধ হয় ২৩,৫০০ পয়েন্টে, সেখানে শনিবার তা লালে থাকে। শনিবারের বাজার বন্ধ হয় ২৩,৪৮২ পয়েন্টে। নির্মলা সীতারমনের বাজেটে ফিসকল ঘাটতি কমানোর প্রতিশ্রুতি দিলেও ভারতের শিল্পক্ষেত্র বাজেটের পরে একেবারেই তার উল্টো ইঙ্গিত দেয় শনিবার।

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...