Saturday, March 14, 2026

রেলবাজেটে মুখ পুড়ল! বরাদ্দ নিয়ে ‘কৃপণ’ নির্মলা

Date:

Share post:

রেল বাজেটে বরাদ্দ বাড়াতে পারল না কেন্দ্রের মোদি সরকার। একদিকে যখন রেল নিয়ে ঢালাও প্রকল্প ও নতুন নতুন প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw), সেখানে তাঁর দফতরকে কোনও খুশির খবর শোনাতে পারলেন না নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। যার জেরে শনিবার ব্যাপক ক্ষয় রেলের প্রতিটি শেয়ার বাজার (share market) এলাকায়। রেলকে সচল রাখতে জনসাধারণের উপর চাপানো ভাড়ার (railway fare) বোঝাতেই যে নির্ভর করবে মোদি সরকার, তা স্পষ্ট রেল বাজেটে (Railway Budget)।

সেই সঙ্গে বারবার বোমাতঙ্কে ভোগা বিমান পরিবহনেও (air connectivity) কৃপণ কেন্দ্রের সরকার। বিমান পরিবহন ও বিমানবন্দর নিয়ে হরেক প্রতিশ্রুতি দিলেও আদতে কমিয়ে দেওয়া হল বিমান পরিবহনের বরাদ্দ।

২০২৪-২৫ অর্থবর্ষে রেলের (Railway Budget) খাতে বাজেট বরাদ্দ ছিল ২.৫২ লক্ষ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষেও সেই একই বরাদ্দ বজায় থাকল। আলাদাভাবে রেল বাজেটই তুলে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। সেই পরিস্থিতিতে রেলের ভাড়ায় (railway fare) নাজেহাল সাধারণ রেলযাত্রীরা। তার উপর প্রতিদিন রেলের রক্ষণাবেক্ষণের গাফিলতিতে দুর্ঘটনা। সেখানে নতুন কোনও বরাদ্দ না হওয়ায় হতাশ দেশবাসী।

একদিকে পরিবহন শিল্পে ব্যাপক বরাদ্দ বাড়ানো হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের তরফে। বিমান পরিবহনের (air connectivity) ক্ষেত্রে কমেছে কেন্দ্রের সরকারের বিনিয়োগ। গত আর্থিক বর্ষের ৮০০ কোটি টাকার বদলে এবারের বাজেটে বরাদ্দ করা হল ৫৪০ কোটি টাকা। সেখানেই ২০২৫-২৬ বাজেটে ব্রাত্য রেলও। আর এর সরাসরি প্রভাব শনিবারই পড়ল শেয়ার বাজারে (share market)। রেল পরিবহনে গুরুত্বপূর্ণ আইআরসিটিটির (IRCTC) শেয়ার দুপুরের পরেই এক ধাক্কায় কমল। অন্যদিকে রেলের সঙ্গে যুক্ত বৃহৎ শিল্পক্ষেত্রগুলির শেয়ারও নিম্নগামী।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...