Friday, June 19, 2026

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

Date:

Share post:

ফের অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপে দাপট ভারতের। অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। এদিন ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে দিল ভারতের মেয়েরা। এই জয়ের ফলে এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বজয় করল ভারতের ছোটরা। গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত ছিলেন তাঁরা। ফাইনালেও দাপুটে পারফরম্যান্স গোঙ্গাদি তৃষা। বল হাতে ৩ উইকেটের পাশাপাশি ৪৪ রানে অপরাজিত তিনি।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতীয় বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করে তারা। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে প্রোটিয়াদের। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান মা ইকে ভ্যান ভুর্স্টের। ২৩ রান করেন তিনি। ভারতের হয়ে ৩ উইকেট তৃষার। দুটি করে উইকেট পারুনিকা, আয়ুশীএবং বৈষ্ণবির। একটি উইকেট শাবনামের।

জবাবে ব্যাট করতে নেমে সহযে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। তবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ৮ রানে আউট হন কমলিনি। যদিও তৃষা এবং সানিকার ব্যাটিং-এর দাপটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ৪৪ রানে অপরাজিত থাকে তৃষা। ২৬ রানে অপরাজিত থাকেন সানিকা।

এই জয়ের ফলে দুবারের বিশ্বকাপে দুবারই চ্যাম্পিয়ন ভারত। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান শিকারী ভারতের তৃষা গোঙ্গাদি। অন্যদিকে সর্বোচ্চ উইকেট ভারতেরই বৈষ্ণবী শর্মার।

আরও পড়ুন- মিনি ডার্বিতে জয় পেয়ে কী বললেন বাগান কোচ মোলিনা?

Related articles

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...