Friday, June 19, 2026

সাতসকালে লেদার কমপ্লেক্সে দুর্ঘটনা, পাইপলাইন পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু!

Date:

Share post:

বানতলায় (Bantala) ট্যানারির বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু ৩ শ্রমিকের (3 labour died)। পাইপলাইন পরিষ্কার করতে গিয়ে এই দুর্ঘটনা বলে জানা গেছে। মৃত শ্রমিকরা কেএমডিএ-এর কর্মী। ইতিমধ্যেই দেহ উদ্ধার করেছে পুলিশ।

সূত্র মারফত জানা গেছে, রবিবার সরস্বতী পুজোর সকালে লেদার কমপ্লেক্সের (Kolkata Leather Complex) ৪৫২ নম্বর প্লটে ট্যানারির পাইনলাইন পরিষ্কার করতে যান ফারজেম শেখ, হাসি শেখ ও সুমন সর্দার নামের তিন কর্মী। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তাঁরা ট্যানারির বাইরে না আসায় সকলের সন্দেহ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় লেদার কমপ্লেক্স থানার পুলিশ ও উদ্ধারকারী দল। উদ্ধার হয় ৩ যুবকের দেহ। এই ঘটনায় আর কেউ আটকে আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই শ্রমিকরা নিয়ম মেনে সমস্ত সুরক্ষার বন্দোবস্ত করে কাজে নেমেছিলেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ম্যানহোলে মৃত্যুর ঘটনায় সরব পুরমন্ত্রী। এদিন ঘটনাস্থলে যান ফিরহাদ হাকিম। তিনি বলেন, ইঞ্জিনিয়ারদের গাফিলতি প্রমাণিত হলে সেক্ষেত্রে তাঁদের শাস্তি পেতে হবে। মৃত শ্রমিক সুমন সরদারের বাড়ির লোকেদের তরফে ঘটনার পূর্ণ তদন্তের দাবি করা হয়েছে। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের।

 

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...