Saturday, April 4, 2026

নির্দেশ অমান্য করে বাঘাযতীনে ফ্ল্যাট মেরামতি! গ্রেফতার হরিয়ানার সংস্থার ইঞ্জিনিয়ার

Date:

Share post:

পুরসভার নির্দেশ অমান্য করেই বাঘাযতীনের (Baghajatin) হেলে পড়া ফ্ল্যাট ফের সোজা করানোর কাজ শুরু করেছিলেন হরিয়ানার নির্মাণসংস্থা। ঘটনায় কোনরকম গাফিলতি রেয়াত করা হবে না সাফ জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। হরিয়ানার (Haryana) সেই নির্মাণ সংস্থার ইঞ্জিনিয়ার (engineer) অভিষেক নাগরাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতা আনার প্রক্রিয়া শুরু।

ইতিমধ্যেই কলকাতা পৌরসভার অন্তর্গত সব ফেলে পড়া বাড়িতে পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা (Kolkata municipal corporation)। হরিয়ানার এক সংস্থার সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমেই বাঘাযতীনের হেলে পড়া বাড়ি মেরামতি নিয়ে হয়ে গিয়েছে পরিকল্পনা। তবে অভিযুক্ত সংস্থাকে আর কোনোভাবেই জায়গা দেওয়া হবে না স্পষ্ট করে দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

বাঘাযতীনের বাড়ি নিয়ে প্রমোটার পুরসভাকে না জানিয়েই হরিয়ানা সংস্থাকে দিয়ে বাড়ির সোজা করার কাজ শুরু করেছিল বলে অভিযোগ করেছিলেন মেয়র (Mayor)। অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে (Haryana, engineer) জিজ্ঞাসাবাদ করে প্রকৃত দোষী খোঁজার কাজ চালাবে নেতাজি নগর থানার পুলিশ (Netaji Nagar police)। সোমবার সকালে গ্রেফতারির পর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের দাবি জানানো হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...