Thursday, June 4, 2026

এবার শিবমের পরিবর্তে হর্ষিত খেলানো নিয়ে মুখ খুললেন গম্ভীর, কী বললেন টিম ইন্ডিয়ার হেড কোচ ?

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচে শিবম দুবের পরিবর্তে হর্ষিত রানাকে খেলানো নিয়ে বেশ বিতর্ক হয়। সেই নিয়ে সেই সময় মুখ খুলেছিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল। আর এবার এই নিয়ে মুখ খুললেন দলের হেড কোচ গৌতম গম্ভীর।

এই নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ম্যাচ জয়ের পর গম্ভীর বলেন, “শিবম তো এই ম্যাচে চার ওভার বল করত। তাহলে ওর বদলে হর্ষিতের খেলায় সমস্যা কোথায়? চার ওভার বল করা নিয়ে কথা।”

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে শিবম দুবের কনকাশন পরিবর্ত হিসাবে খেলতে নামে হর্ষিত রান। আর মাঠে নেমেই ৩ উইকেট নেন হর্ষিত। সেই ম্যাচ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। ৪ ওভার বল করেছিলেন। সেই কারণে আরও বেশি বিরক্ত ইংল্যান্ড শিবির। একজন অলরাউন্ডারের বদলে একজন বিশেষজ্ঞ বোলারকে কোন নিয়মে খেলানো হল সেই প্রশ্ন তুলছে তারা। সেই নিয়েই এবার মুখ খুললেন গম্ভীএ। এই বিতর্কের জবাবে মজা করতে দেখা গেল ভারতীয় দলের কোচকে।

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পায় টিম ইন্ডিয়া। এই ম্যাচে দাপুটে পারফরম্যান্স করেন অভিষেক শর্মা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ সূর্যকুমার যাদবের দল।

আরও পড়ুন- বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার, তৃষাদের বিরাট আর্থিক পুরস্কার বোর্ডের

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...