Thursday, June 4, 2026

বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার, তৃষাদের বিরাট আর্থিক পুরস্কার বোর্ডের

Date:

Share post:

পর পর অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ জয় করে ভারতীয় দল। গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ জয় করে তৃষারা । আর এরপরই গোটা দলের জন্য বিরাট পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে, গোটা দলের হাতে তুলে দেওয়া হবে ৫ কোটি টাকা।

টিম ইন্ডিয়ার জয়ের পর বোর্ডের তরফে বলা হয়েছে, “অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের তাজ ধরে রাখার জন্য মহিলা ব্রিগেডকে আন্তরিক অভিনন্দন। এই সাফল্যকে সম্মান জানাতেই আর্থিক পুরস্কার ঘোষণা করছে বিসিসিআই। কোচ নুহসিন আল খাদের, প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ- গোটা দলের জন্য ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।“ বোর্ড প্রেসিডেন্ট রজার বিনিও আলাদা করে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বজয়ীদের।

২০২৩ সালে প্রথমবার মহিলাদের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজিত হয়। সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই দলে ছিলেন রিচা ঘোষ, তিতাস সাধু্রা।যাঁরা পরবর্তীকালে ভারতীয় দলে খেলেছেন। দুবছর পর সেই সাফল্য ধরে রাখলেন তৃষা গোঙ্গাদিরা।

আরও পড়ুন- সিরিজ জয় ভারতের, পঞ্চম টি-২০ ম্যাচে বাটলারদের বড় রানে হারাল সুর্যকুমাররা

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...