Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জাতীয় গেমসে ফের বিতর্ক। এবার বিতর্ক বাংলাকে নিয়ে । বিতর্ক সাঁতারে। যার যেরে মহিলা রিলে রেসে নামতেই পারল না বাংলা। রিলে প্রতিযোগিতায় কে শুরু করবেন এবং কে শেষ করবেন তা নিয়ে প্রতিযোগীদের মধ্যে ঝামেলায় বাংলাকে বাতিলই করে দিলেন আয়োজকেরা।

২) সামনেই বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু এই মহারণ। আয়োজনে পাকিস্তান। হাইব্রিড মডেলে হতে চলেছে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। আর শুরু হয়ে গেল সেই হাইভোল্টেজ টুর্নামেন্টের টিকিট বিক্রি। দুবাইয়ে ম্যাচ খেলবে ভারত।

৩) জাতীয় গেমসে বিতর্ক। অভিযোগ ম্যাচ গড়াপেটার। বিতর্কের কেন্দ্রে তাইকোন্ডো। তাইকোন্ডোর ১৬টি ওজন বিভাগের ১০টিতেই গড়াপেটার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের প্রেক্ষিতে তাইকোন্ডোর ডিরেক্টর অফ কম্পিটিশনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে গেমসের টেকনিক্যাল কন্ডাক্ট কমিটি। তাইকোন্ডোর ডিরেক্টর অফ কম্পিটিশন ছিলেন টি প্রবীণ কুমার। দায়িত্ব দেওয়া হয়েছে এস দীনেশ কুমারকে।

৪) পর পর অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ জয় করে ভারতীয় দল। গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ জয় করে তৃষারা । আর এরপরই গোটা দলের জন্য বিরাট পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে, গোটা দলের হাতে তুলে দেওয়া হবে ৫ কোটি টাকা।

৫) গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দল। আর এদিনই এল বড় খবর। আজ মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। আর সেখানেই জায়গা পেলেন ভারতের চার ক্রিকেটার। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয় বার মহিলাদের অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই নিয়ে পর পর দু’বার চ্যাম্পিয়ন হল ভারত।

আরও পড়ুন- জাতীয় গেমসে সৌবৃতির রুপো, বিতর্ক সাঁতারে

 

 

 

Related articles

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

উইকেন্ডে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, বিজ্ঞপ্তি জারি লালবাজারের

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (Orange Line of Kolkata Metro)কাজের জন্য জুন এবং জুলাই মাসে দুদিন ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত...

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...