Friday, April 3, 2026

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে হোক ‘বাংলা’: রাজ্যসভায় প্রস্তাব ঋতব্রতর

Date:

Share post:

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য বিধানসভা, ২০১৮ সালের ২৬ জুলাই৷ তারপরেও কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবে সিলমোহর দেয়নি৷ অবিলম্বে মোদি সরকারকে এই প্রস্তাবে অনুমোদন দিতে হবে, মঙ্গলবার রাজ্যসভায় দাবি জানালেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷

এই প্রসঙ্গেই রাজ্যসভাকক্ষে দাঁড়িয়ে ঋতব্রতর দাবি, রাজ্য সরকারের তরফে সর্বপ্রকার নিয়ম মেনে পদক্ষেপ করা হয়েছে৷ তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বাংলার মানুষের ইচ্ছের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন৷ এত কিছুর পরেও পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দেয়নি মোদি সরকার৷ মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ করার জন্যই পশ্চিমবঙ্গের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে, রাজ্যসভাকক্ষে দাঁড়িয়ে অভিযোগ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ এই প্রসঙ্গেই তাঁর দাবি, বাংলা বারবার স্বেচ্ছাচারীদের নিশানা হয়েছে, স্বাধীনতার আগে এবং পরে একই ঘটনা ঘটেছে৷ আমাদের রাজ্য কোনও দিন অন্যায়ের সামনে মাথা নত করেনি, অদূর ভবিষ্যতেও করবে না৷ এখানে ওয়েস্টবেঙ্গল নাম পরিবর্তনের প্রয়োজন আছে৷ রাজ্যের ১০ কোটি মানুষের মনের ইচ্ছের কথা মাথায় রেখেই আমাদের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন রাজ্যের নাম পরিবর্তন করার৷ অবিলম্বে রাজ্যের নাম পরিবর্তনের এই দাবি পূরণ করা হোক৷

 

আরও পড়ুন-স্ত্রী ও শিশু কন্যাকে খুন, দুবছর পর মৃত্যুদণ্ড দিল জলপাইগুড়ি আদালত

 

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...